'২০০'-র ম্যাচে কোহলির ১০০, সামনে রইলেন শুধু 'ভগবান'
অনন্য বিরাট। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে ফের গড়লেন নজির।
বিরাট কোহলি এখন সত্যিই 'বিরাট'। ভারত অধিনায়ক হিসেবে দলের প্রয়োজনে জ্বলে উঠছে তাঁর ব্যাট। পাশাপাশি নিজের কেরিয়ারের মাইলস্টোন ফলকে লিখে রাখছেন ক্রিকেট ইতিহাস বইয়ের মাইলস্টোন পেজ।

২০০৮ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজের একদিনের কেরিয়ার শুরু করেছিলেন বিরাট। সেখান থেকে ২০১৭ সালে নিজের ২০০ তম ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। পাশাপাশি এক বছরে ভারত অধিনায়ক হিসেবে সবেচেয় বেশি রানের মালিক হলেন বিরাট। টপকে গেলেন আজহারের ১২৬৮ রান ও সৌরভের ১২২৩ রানকে।
নিউজিল্যান্ডে-র বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১২৫ বলে ১২১ রান করেন কোহলি। এদিনের কোহলির ইনিংস ৯ টি চার ও ২ টি ছয় দিয়ে সাজানো। মুলত ক্যাপ্টেন কোহলির ব্যাটে ভর দিয়েই এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ২৮০ করে ভারত।

#TeamIndia 280/8 in 50 overs (V Kohli 121) #INDvNZ #Virat200 pic.twitter.com/Kn0i8Wy6q1
— BCCI (@BCCI) October 22, 2017

Click it and Unblock the Notifications