কোহলি '২৯',দ্রুত সচিন -পন্টিংয়ের দিকে ছুটছেন ক্যাপ্টেন কোহলি

কলম্বো চতুর্থ একদিনের ম্যাচে নিজের কেরিয়ারের আরও একটি শতরান করে ফেললেন বিরাট কোহিল।

আকাশ ছুঁতে চলেছেন বিরাট কোহলি। একদিনের সিরিজে সেভাবে নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেননি বিরাট কোহলি। কিন্তু কলম্বোতে শ্রীলঙ্কান বোলিংকে ক্লাব স্তরে নামিয়ে এনে ২৯ তম শতরান সেরে নিলেন কোহলি।

এদিন বিরাট শতরান করেন মাত্র ৭২ বলে। শ্রীলঙ্কার মাটিতে ২৯ তম শতরান করে তিনি পেরিয়ে গেলেন শ্রীলঙ্কারই সনৎ জয়সূর্য-র ২৮ টি শতরানের রেকর্ডকে। জয়সূর্য ৪৪৫ টি ম্যাচে ২৮ টি শতরান করেছিলেন। আর বিরাট তা ১৯৩ টি ম্যাচেই তা পেরিয়ে গেলেন।

কোহলি '২৯',দ্রুত সচিন -পন্টিংয়ের দিকে ছুটছেন ক্যাপ্টেন কোহলি

এদিকে বিরাটের সামনে শুধু রইলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের সচিন তেন্ডুলকর। পন্টিংয়ের রয়েছে ৩০ টি শতরান। অন্যদিকে ৪৬৩ ম্যাচে সচিনের শতরান ৪৯ টি। যেভাবে বিরাট এগোচ্ছেন তাতে এই সব রেকর্ড আর কতদিন থাকবে তা বড় প্রশ্ন।

এদিন বিরাট কোহলি ১৩১ রান করে আউট হন লসিত মলিঙ্গার বলে। মাত্র ৯৬ বলে ১৭ টি চার ও ২ টি ৬ মারেন ভারত অধিনায়ক। সব মিলিয়ে কলম্বো একদিনের ম্যাচে জবরদস্ত পারফরম্যান্স দিলেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+