শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের মেরুদণ্ডহীন বললেন বিরাট কোহলি, জবাব দিতে ফুটছে গোটা দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ২-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। তার ঠিক আগে মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের কাছে পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে পড়েছিলেন মহম্মদ শামি। আজ সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক।

শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের মেরুদণ্ডহীন বললেন বিরাট কোহলি, জবাব দিতে ফুটছে গোটা দল

শামি আক্রমণের মুখে পড়লেও ভারতীয় দলের ক্রিকেটারদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। দেরিতে হলেও শামির পাশে থাকার বার্তা দিয়ে বিরাট কোহলির সঙ্গে শামির একটি ছবি পোস্ট করে দায় সারে বিসিসিআই। জানা গিয়েছিল, শামির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করা থেকে বিরত থেকে বোর্ডই নির্দেশ দেয় ভারতীয় দলকে। যদিও বিরাট কোহলি আজ এক প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়ায় যাঁরা ট্রোলিং করেন তাঁদের উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন।

শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের মেরুদণ্ডহীন বললেন বিরাট কোহলি

বিরাট কোহলি বলেন,কিছু মেরুদণ্ডহীন লোকজন রয়েছেন যাঁদের কোনও সাহস নেই বা ভালো কাজ করার ক্ষমতা নেই তাঁরাই সোশ্যাল মিডিয়ায় অপরকে আক্রমণ করে থাকেন। আমরা মাঠে নেমে যা করতে পারি তা করতে তাঁরা অপারগ। কাউকে ব্যক্তিগতভাবে মুখোমুখি হয়ে বলার সাহস নেই, অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিচয় গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজনকে আক্রমণ করেন! দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি কাউকে নিয়ে মজা করা এখন অনেকের কাছেই বিনোদনের উপায় হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ হিসেবে সবচেয়ে নীচ কাজ করতেও অনেকে পিছপা হচ্ছেন না। আমরা মাঠে নেমে কী করতে চাই তা আমাদের সকলের কাছেই পরিষ্কার, একেকজনের চারিত্রিক ও মানসিক দৃঢ়তা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। আমরা যা করে থাকি, তা সোশ্যাল মিডিয়ায় যাঁরা ট্রোলিংয়ে ব্যস্ত থাকেন তাঁরা ভাবনাতেই আনতে পারবেন না। তাই আমরা মাঠে খেলায় মনোনিবেশ করি, ওইসব লোকজনকে পাত্তা দিই না। মানুষ হয়ে একজনকে ধর্মের ভিত্তিতে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়, প্যাথেটিক কাজ! ট্রোলাররা মেরুদণ্ডহীন। সহানুভূতি, আত্মবিশ্বাসের অভাব ও হতাশা থেকেই তাঁরা এ সব নাটক করে থাকেন। তা থেকে মজা পাওয়ার চেষ্টা করেন। আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। কীভাবে বাউন্স ব্যাক করতে হয়। বাইরে কে কী বলে বেড়াচ্ছেন তাতে আমাদের দলের কেউ পাত্তাই দেন না।

ভারত অধিনায়ক এখানেই না থেমে বলেন, প্রত্যেক মানুষেরই মত প্রকাশের অধিকার রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি ধর্মের ভিত্তিতে বিভাজন করার কথা ভাবনাতেই আনি না। ধর্ম প্রত্যেক মানুষের কাছেই পবিত্র ও ব্যক্তিগত বিষয়। যাঁরা সোশ্যাল মিডিয়ায় এভাবে আক্রমণ করছেন তাঁরা করছেন হতাশা থেকে এবং আমরা যে মাঠে কী করি সে সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। মহম্মদ শামি যে ভারতকে কত ম্যাচে জিতিয়েছেন সে বিষয়েও তাঁরা অবগত নন। টেস্ট ক্রিকেটে বুমরাহর পাশাপাশি শামি আমাদের প্রধান বোলার। গত কয়েক বছর ধরে শামি ভারতীয় দলের জন্য যা করেছেন তা সকলেই দেখে নিতে পারেন। ফলে সেইসব মনে না রেখে এবং দেশের প্রতি শামির প্যাশনকে যাঁরা অগ্রাহ্য করে তাঁকে আক্রমণ করছেন তাঁদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধে কেউ এতটুকু চিড় ধরাতে পারবে না। আমরা সকলেই শামির পাশেই রয়েছি। সবমিলিয়ে বিরাটের কথায় একটা বিষয় পরিষ্কার, ভারত-পাকিস্তানের ম্যাচের পর শামিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ গোটা দলকে আরও এককাট্টা করে দিয়েছে। মাঠে নেমে জবাব দিতে ফুটছে গোটা দল। আর সেটাই হতে পারে নিউজিল্যান্ডের চিন্তার কারণ। বীরেন্দ্র শেহওয়াগ শামির পাশে দাঁড়িয়ে বলেছিলেন পরের ম্যাচে জ্বলওয়া দেখানোর জন্য। শামি নিজেও মাঠে নেমেই সমালোচকদের বোল্ড করতে যে মুখিয়ে রয়েছেন তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+