‘একশো শতাংশ ফিট’ বিরাট, জানালেন স্বয়ং ভারত অধিনায়ক

সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর ফিটনেস নিয়ে যে আশঙ্কা ছিল তাও এদিন উড়িয়ে দিলেন বিরাট।

সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর ফিটনেস নিয়ে যে আশঙ্কা ছিল তাও এদিন উড়িয়ে দিলেন বিরাট। নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিরাট বলেন, 'আমি এখন ১০০ শতাংশ ফিট। ঘাড় এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে।

‘একশো শতাংশ ফিট’ বিরাট, জানালেন স্বয়ং ভারত অধিনায়ক

মুম্বইয়ে ছয়-সাতটা সেশন কঠিন অনুশীনও করেছি। এমনকি ফিটনেস টেস্টেও করিয়েছি। খেলার মতো তৈরি রয়েছে আমার শরীর। মাঠে ফেরা জন্য মরিয়া হয়ে রয়েছি।'

তাঁর আরও সংযোজন, 'সাধারণত ভীষনভাবে খেলার মধ্যে থাকি। সেখানে এত দিন মাঠের বাইরে থাকাটা একটু অন্য রকম অনুভূতি দেয়।'

উল্লেখ্য আইপিএলের শেষ পর্যায় কাঁধে চোট পান কোহলি। তার পরেই তিন মাস রিহ্যাব চলে তাঁর। এই কারণেই সারের হয়ে কাউন্টিল অভিষেক হয়নি বিরাটের।

নিজের শরীরী অবস্থা জানানোর পাশাপাশি বিরাট জানিয়ে দেন এই ইংল্যান্ড সফরে ভাল পারফর্ম করবে তাঁর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+