India's Australia Tour: অস্ট্রেলিয়ায় টানা সিরিজ জয়ে রেষারেষির ভাব বদলে গিয়েছে, দাবি বিরাট কোহলির
India's Australia Tour: পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত নভেম্বরে যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম দুই দেশের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ হচ্ছে।
বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের দাবি, সিরিজের মেজাজ আগের চেয়ে অনেকটাই বদলে গিয়েছে। রেষারেষির মনোভাব এখন তেমন নেই। বরং পারস্পরিক সম্মান প্রদর্শনটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছিল। দু-বার ফাইনালে উঠে একবারও খেতাব জিততে পারেনি ভারত। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারালেই ভারত লর্ডসে অনুষ্ঠেয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট টানা তৃতীয়বার করায়ত্ত করবে।
সেক্ষেত্রে অনেক খোলা মনেই অস্ট্রেলিয়া সফরে নামতে পারবে ভারত। ইতিমধ্যেই বিগত অস্ট্রেলিয়া সফরগুলিতে টানা ২ বার টেস্ট সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত। এবার ডাউন আন্ডারে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের হাতছানি ভারতের।
THE COUNTDOWN BEGINS! ⏳
— Star Sports (@StarSportsIndia) October 3, 2024
With just 50 days for the 💥 action to begin down under, the stars talk about what makes it the #ToughestRivalry! 🤜🤛
Watch #AUSvINDOnStar starting NOV, 22 onwards! pic.twitter.com/ZYkVwsYFVe
বিরাট কোহলি স্টার স্পোর্টসে বলেছেন, প্রথম দিকে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হতো। টেনশনের বাতাবরণ থাকতো। আমরা অস্ট্রেলিয়ায় দু-বার সিরিজ জেতায় সেই পরিস্থিতি বদলেছে। প্রতিদ্বন্দ্বিতা বদলেছে সম্মানে।
বিরাটের দাবি, অস্ট্রেলিয়া টেস্ট দল হিসেবে ভারতকে আর হাল্কাভাবে গণ্য করে না। অস্ট্রেলিয়া যখনই ভারতের বিরুদ্ধে খেলতে নামে, তখন সমীহ, সম্মানের চোখেই দেখে। অস্ট্রেলিয়া এমন ভাবনা পোষণ করার কারণ হলো, তাদের দেশে গিয়ে আমরা টানা দু-বার সিরিজে হারিয়েছি।
বিরাটের কথার রেশ ধরেই রবিচন্দ্রন অশ্বিন বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আমাদের দলের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। ফলে আমাদের দলকে তারা সমীহ করে, সম্মানের চোখেই দেখে। আমরাও ড্রেসিংরুমে একই মনোভাব দেখাই। আমরাও জানি অস্ট্রেলিয়া দল কতটা ভালো। ওদের দলেও কয়েকজন ভালো মানের ক্রিকেটার রয়েছেন। ফলে পারস্পরিক সম্মান, বন্ধুত্বের মনোভাব দেখানো আগের চেয়ে অনেকটাই উন্নত জায়গায় এসেছে।
ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টটি হবে পারথে। এরপর অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট। সিরিজের বাকি তিনটি টেস্ট হবে ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ভারত।












Click it and Unblock the Notifications