ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টে ভারতীয় একাদশ নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক কোহলি

হেডিংলে টেস্টে ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সকাল থেকেই খবরটা চাউর হয়েছিল। কেউ কেউ বলেছিলেন যে চেতেশ্বর পূজারার পরিবর্তে ইংল্যান্ডর বিরুদ্ধে হে়ডিংলে টেস্টে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। অন্যদিকে রবীন্দ্র জাদেজার পরিবর্তে রবিচন্দ্রণ অশ্বিনকে তৃতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে শীর্ষক খবরও ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। দিনের শেষে সেসব জল্পনা উড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। জানিয়ে দিলেন লর্ডস টেস্টের উইনিং কম্বিনেশন ভাঙার কোনও প্রশ্নই ওঠে না। ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে একরাশ প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক।

দলে পরিবর্তন নিয়ে কী বললেন বিরাট

দলে পরিবর্তন নিয়ে কী বললেন বিরাট

যে একাদশ নিয়ে লর্ডস টেস্টে দুর্দান্ত জয় হাসিল করেছিল ভারত, তাতে কোনও পরিবর্তন আনা হবে না বলে জানিয়ে দিলেন বিরাট কোহলি। মঙ্গলবারের সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন যে উইনিং কম্বিনেশন ভাঙার কোনও প্রশ্নই ওঠে না। একমাত্র কোনও ক্রিকেটার চোটগ্রস্ত হয়ে পড়লে, কেবল সেক্ষেত্রেই হেডিংলে টেস্টের জন্য টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নতুন মুখ দেখা যেতে পারে বলে জানিয়েছেন অধিনায়ক। সে সম্ভাবনাও যে নেই, তাও জানাতে ভোলেননি বিরাট। বলেছেন যে লর্ডস টেস্টে প্রাণ ঢেলে দেওয়া ১১ জন ক্রিকেটার ফিট এবং ফাইন অবস্থায় রয়েছেন। এখন তাঁদের মাঠে নামা কেবল সময়ের অপেক্ষা।

প্রতিপক্ষ শিবিরে নেই বাঘা বোলাররা

প্রতিপক্ষ শিবিরে নেই বাঘা বোলাররা

নটিংহ্যামে হওয়া ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেললেও কাফ মাসেলে চোটের কারণে লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। এই প্রথম নয়, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কনুইয়ের পুরনো চোটের বাড়বাড়ন্তের জেরে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চার। পেসার অলি স্টোন এবং ক্রিস ওকস যথাক্রমে পিঠ ও গোড়ালির চোটে কাবু। ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্যের কারণ দর্শীয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনুপস্থিত রয়েছেন অল রাউন্ডার বেন স্টোকসও। কনকাশনে থাকায় হে়ডিংলে টেস্টে ক্রেগ ওভারটনকেও খেলাতে পারবে না ইংল্যান্ড ক্রিকেট দল। কাঁধে চোটের কারণে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ব্রিটিশ ফাস্ট বোলার মার্ক উডও। এই সুযোগে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারাতে পারবে কিনা প্রশ্নের উত্তরে বাউন্ডারির বাইরে বল পাঠান বিরাট কোহলি। তাঁর দাবি, যে কোনও পরিস্থিতিতে বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ শক্তি তাঁদের কাছে গুরুত্ব পায় না বলেও সাফ জানিয়েছেন ভারত অধিনায়ক।

সিরাজে মুগ্ধ কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে আট উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। পঞ্চম দিনের পড়ন্ত বেলায় এই তরুণ ভারতীয় ফাস্ট বোলার যে পারফরম্যান্স করেছেন, তাতে মুগ্ধ হয়েছে বিশ্ব। ইংল্যান্ডে সিরাজের এই সাফল্য তাঁকে অবাক করেনি বলেই জানিয়েছেন বিরাট কোহলি। আইপিএলে একই দলে খেলার সৌজন্যে ভারতীয় ফাস্ট বোলারকে খুব কাছ থেকে দেখা অধিনায়কের কথায়, সিরাজ বরাবরই নিজের দক্ষতা প্রদর্শনে মাহের। বিরাট মনে করেন, দক্ষতার প্রস্ফুটনে আত্মবিশ্বাসেরও প্রয়োজন। অস্ট্রেলিয়া সফরে সিরাজ সেই সম্পদ হাসিল করে ফেলেছেন বলে বিশ্বাস টিম ইন্ডিয়ার অধিনায়কের। মহম্মদ সিরাজের সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন বিরাট কোহলি। ভয়ঢরহীন এই তরুণ ফাস্ট বোলার কোনও শর্তেই পিছপা হবেন না বলেও হলফ করে জানিয়েছেন ভারত অধিনায়ক। একাধারে লর্ডস টেস্টে ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিরাট কোহলি।

পিচ দেখে অবাক

পিচ দেখে অবাক

সাধারণত হেডিংলের পিচ থেকে সহায়তা পেয়ে থাকেন পেসাররা। বিপুল পরিমাণ ঘাসের উপস্থিতিএই পিচের পরম্পরা বলা যেতে পারে। সেখানে হেডিংলের এবারের বাইশ গজের চরিত্র দেখে অবাকই হয়েছেন বিরাট কোহলি। জানিয়েছেন, লিডসের পিচে তিনি আরও ঘাস আশা করেছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটার মানসিক স্থিতধী ধরে রেখে সেরাটা দিতে পারলে এই টেস্ট ম্যাচও জেতা সম্ভব বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের মাটিতে আত্মতুষ্টির জায়গা নেই

ইংল্যান্ডের মাটিতে আত্মতুষ্টির জায়গা নেই

ইংল্যান্ডের মতো পরিবেশে আত্মতুষ্টি ব্যাটিং করার কোনও উপায় নেই বলে জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর কথায়, কোনও ব্যাটসম্যান ৩০ রানে পৌঁছে যদি মনে করেন যে তিনি সেট হয়ে গিয়েছেন, পরক্ষণেই তাঁর জন্য বিপদ নেমে আসতে পারে। ইংল্যান্ডের মতো সিম ও সুইং সহায়ক পিচে যে কোনও সময় যে কোনও বোলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ভারত অধিনায়ক। তাঁর বক্তব্য, এখানে প্রথম ৩০ রান তোলার জন্য ব্যাটসম্যান যতটা মনোসংযোগ প্রয়োগ করতে হয়, পরের ৩০-র জন্যও ততটাই সাবধানী হওয়া প্রয়োজন। ইংল্যান্ডের মাটিতে ধৈর্য ধরে রাখতে না পারলে ব্যাটসম্যানরা যে কোনও সময় আউট হয়ে যেতে পারেন বলে মনে করেন বিরাটের। তাঁর মতে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডের পরিবেশে ক্রিকেট খেলা সবচেয়ে কঠিন। হেডিংলেতে এখনও পর্যন্ত ৬টির মধ্যে ২টি টেস্ট ম্যাচ জিতেছে ভারত। সেই ইতিহাস দিয়ে তিনি টিম ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতিকে বিচার করতে চান না বিরাট। আগামী পাঁচ দিন দলগত শক্তি প্রয়োগ করে ইংল্যান্ডকে পর্যুদস্ত করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

অনুশীলনে ভারতীয় দল

সোমবারের পর মঙ্গলবারও হেডিংলেতে চুটিয়ে অনুশীলন করে ভারতীয় ক্রিকেট দল। নেটে ব্যাটিং করতে দেখা যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, অজিঙ্ক রাহানেদের। পাল্লা দিয়ে চলে ফিল্ডিং প্র্যাকটিস, স্ট্রেচিং ও ফিটনেস ট্রেনিং। সব মুহুর্তের এক ভিডিও কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+