প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামছে ভারত, সিরিজ বাঁচাতে মরিয়া বিরাট

সাউদাম্পটনে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যেকার চুতুর্থ টেস্ট। ইতিমধ্যেই ২-১ ফলে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম দু'টি টেস্টে ভারতীয় দল সেভাবে ব্রিটিশদের মোকাবিলাই করতে পারেনি।

সাউদাম্পটনে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের মধ্যেকার চুতুর্থ টেস্ট। ইতিমধ্যেই ২-১ ফলে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম দু'টি টেস্টে ভারতীয় দল সেভাবে ব্রিটিশদের মোকাবিলাই করতে পারেনি। তৃতীয় টেস্টে ব্যাটিং-এ কোহলির অনবদ্য পারফরম্যান্স এবং বোলিং বিভাগের অসাধারণ বোলিং-এ ২০৩ রানের এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরেছে। ভারতের কাছে এই টেস্ট ডু-অর ডাই। কারণ এই টেস্ট হাতছাড়া হলে ভারত সিরিজ খোয়াবে। অন্যদিকে এই টেস্টে জয় পেলে ইংল্য়ান্ড ফের একবার ভারতের সঙ্গে নিজের মাটিতে টেস্ট-সিরিজ পকেটে পুড়বে।

প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামছে ভারত, সিরিজ বাঁচাতে মরিয়া বিরাট

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যা ইঙ্গিত দিয়েছেন তাতে এই টেস্টে প্রথম একাদশ অপরিবর্তিতই রাখা হচ্ছে । গত টেস্টে খেলা অশ্বিনের চোট ছিল। কিন্তু, বিরাট নিজেই জানিয়েছেন, 'অশ্বিনের চোট আপাতত ঠিক হয়েছে। তাঁকে ফিট বলেই মনে হচ্ছে। মঙ্গলবার বহুক্ষণ অনুশীলনও করেছেন।' এর আগে ভারত টানা ৩৮টি টেস্টে দলে পরিবর্তন ঘটিয়েছে। এবার যদি প্রথম একাদশ অপরিবর্তিত থাকে তাহলে তা একটা নজির হবে।

বিরাটের মতে এতগুলি টেস্টে যে দল পরিবর্তন করতে হয়েছিল তার কারণম চোট। দেখা গিয়েছে প্রতিটি টেস্টের পরই কোনও না কোনও ক্রিকেটার চোট পয়েছিলেন। এবার তেমন কোনও সমস্যা নেই। তাই প্রথম একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই রয়েছে। এই টেস্ট জিততে না পারলে সিরিজ যে হাতছাড়া হবে তা ভালোমতোই বোঝেন বিরাট। সেইকারণে তিনি জানিয়েছেন, চতুর্থ টেস্টে জয় ছিনিয়ে নিতে সর্বস্ব পণ করবেন ক্রিকেটাররা।

প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামছে ভারত, সিরিজ বাঁচাতে মরিয়া বিরাট

ভারতীয় অধিনায়ক আরও জানিয়েছেন, 'সকলেই মনে করছিলেন ইংল্যান্ড আমাদের হোয়াইট ওয়াশ করবে। কিন্তু ঠিক তখনই আমি ঘুরে দাঁড়িয়েছি। সুতরাং, এই টেস্ট অতটা সহজ হবে না। আমরা তৃতীয় টেস্টে যে পারফরম্যান্স করেছি চতুর্থ টেস্টেও সেই ফর্মকে ধরে রাখব।'

এই টেস্ট জয়ের জন্য ভারতীয় দল যে নির্মম মানসিকতা দেখাবে তাও জানাতে ভোলেননি ভারতীয় অধিনায়ক। এদিকে, সাউদাম্পটন-এর উইকেট-কে গাঢ় সবুজ করা হয়েছে। পেস অ্যাটাকে ভারতীয় দলকে গুড়িয়ে দেওয়ার জন্য এমন উইকেট বলে সূত্রের খবর। যদিও উইকেট দেখে দলে পুরো পেস নির্ভর অ্যাটাক রাখার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিরাট।

টেস্ট ম্যাচ জয়ের জন্য বোলিং গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিরাট কোহলি। তাঁর মতে, 'টেস্টে ৮০০, ১০০০ রান করে ফেলা যেতেই পারে। কিন্তু বোলাররা যদি উইকেট তুলতে না পারে তাহলে জয়ের কোনও সম্ভাবনাই থাকে না।' বিরাটের আরও মত, '২০টি উইকেট তোলার ক্ষমতা বোলিং বিভাগের থাকতে হবে। এর ফলে জয় যদি নাও আসে অন্তত টেস্ট ড্র হবে। তাই ২০টি উইকেট কীভাবে তোলা যায় তার জন্য বোলারদের সঙ্গে বারবার কথা বলেছি। ২০ উইকেট যদি তোলা না যায় তাহলে জয়ের সম্ভাবনা অত্যন্ত কমে আসে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+