ক্রিকেটই জীবন, ক্রিকেট নিয়ে খোলামেলা কোহলির সপাট জবাব
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ভারত ৯-০ সিরিজ জিতেছে। ফলে এই মুহূর্তে দারুণ খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলি, জানাচ্ছেন ক্রিকেট নিয়ে অনেক কথাই।
বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারে এক তারকা হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে যতটা সফল একইভাবে সাফল্য ছুঁয়ে আছে তাঁর অধিনায়ক কেরিয়ারেও। সবসময় পরিষ্কার কথা বলতে পছন্দ করেন বর্তমানের ভারত অধিনায়ক।

২০১২ -র অ্যাডিলেড টেস্ট
-------------------
কোহলি জানিয়েছেন , 'আমাকে সেই সময় প্রমাণ করতে হত নিজের কাছে, যে আমি ভাল ক্রিকেট খেলতে পারি। চেস্ট ক্রিকেটেও পারফর্ম করতে পারি। পৃথিবী কী মনে করছে আমি তা নিয়ে মাথা ঘামায়নি। আমার কাছে নিজের মনে করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি খুশি আমি যা করতে পেরেছি। একজন অ্যাথলিটের জীবনে কী যায় তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। সমালোচনা করা সহজ, কিন্তু নিজের ভিতর থেকে যে সমালোচনা আসে তা মেনে কাজ করলে উন্নতি সম্ভব। '

আমি কোথায় থাকব কেউ জানেনা
-----------------------
'দশ বছর আগে আমি জানতাম না আজ নিজের কেরিয়ারের এই জায়গায় থাকব। তিন ফর্মাটেই ভারতীয় দলের অধিনায়ক, এটা ভাবনাতেও ছিল না। কিন্তু আজ এটাই সত্য। আমি ক্রিকেটের প্রতি অনুরক্ত। আমি যেটা করি প্যাশনেটলিই করি। আমি যখন বড় হচ্ছিলাম সচিন তেন্ডুলকরকে দেখতাম। ওঁর পা ছোঁওয়ার স্বপ্ন ছিল আমার,আমার স্বপ্ন ছিল উনি যেরকম ভারতের জন্য করেছেন, আমিও সেরকম ভারতের জন্য করব। '

ভবিষ্যত নিয়ে ভাবনা
-------------
'১৯ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরার, কিন্তু আজও তাঁর সাফল্যের খিদেটা একইরকম। কয়েক শো কোটির ভারতে যে ১৫ জন জাতীয় দলের জার্সি পড়ে আমি তাঁদের একজন। তার জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন, এবং সাফল্যের পথে যা বাধা হবে তাকে পাশ কাটিয়ে যেতে হবে। একমুখী ফোকাস নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। যেটা স্বাভাবিকভাবে আসে আমি সেটাই করি। আমি খুব ভেবেচিন্তে কোনও কাজ করিনা। যে জিনিসটা আমায় ভিতর থেকে আবেদন করে আমি সেটাই করি। '












Click it and Unblock the Notifications