ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিত-সূর্যকে নিয়ে মুখ খুললেন বিরাট, কিং কোহলি রোমাঞ্চিত কোন বিষয়ে?

টি ২০ বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরাট কোহলির ফর্মের উপর। অধিনায়ক হিসেবে ভারতকে কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করতে পারেননি কিং কোহলি। গত টি ২০ বিশ্বকাপে বিরাটের ভারত দুবাইয়ে পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছিল ১০ উইকেটে। বিরাট নিজেও মুখিয়ে রয়েছেন ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে কাপ এনে দিতে।

রোহিতের সঙ্গে সম্পর্ক

রোহিতের সঙ্গে সম্পর্ক

ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি বলেন, বড় টুর্নামেন্টগুলি কীভাবে জিততে হবে তা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, সেই মতোই আমাদের প্রস্তুতি চলে। আমি দলে কামব্যাক করার পর থেকে দেখছি পরিবেশ অত্যন্ত ভালো। সকলের মধ্যে সুস্থ পারস্পরিক সম্পর্ক ও আস্থা বজায় থাকলে দলের জন্য যা কিছু করা সম্ভব। আমার ও রোহিতের ভিশন ও বোঝাপড়া একই ধরনের। যত ছোটই হোক না কেন, আমরা সেই খামতি মেটাতে একসঙ্গে চেষ্টা করি। দলকে সবদিক দিয়ে মজবুত করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। বিরাটের দাবি, দলের সকলেই রিল্যাক্স রয়েছেন। সকলেই আত্মবিশ্বাসী এবং সর্বতোভাবে প্রস্তুত। চাপ কীভাবে সামাল দেওয়া হবে সেটাই গুরুত্বপূর্ণ। এখন আমরা সকলকে বড় ম্যাচগুলিতে লিড করছি, যাতে বাকিরা চিন্তামুক্ত থাকতে পারেন। এই ধারাবাহিকতা বজায় রাখলেই দল সাফল্যের পথে মসৃণভাবে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য কোহলির।

এমসিজিতে ১ লক্ষ দর্শকের সামনে খেলা

এমসিজিতে ১ লক্ষ দর্শকের সামনে খেলা

বিরাট কোহলি পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত তো বটেই, মুখিয়ে রয়েছেন ১ লক্ষ দর্শকের সামনে খেলার জন্য। তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও আমি তাকিয়ে রয়েছি ১ লক্ষ দর্শকের সামনে খেলার মুহূর্তটির জন্য। ইডেন গার্ডেন্সে ৯০ হাজার দর্শকের সামনে খেলেছি। দর্শকঠাসা স্টেডিয়াম ছিল। সেই সময় মাঠে যখন নামছিলাম স্টেডিয়ামে ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, কপিল দেব, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরা। অসাধারণ পরিবেশ ছিল। সেই আবহে ফোকাস স্থির রাখা গুরুত্বপূর্ণ ছিল। মোহালিতেও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। সেখানেও দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। বিশ্বকাপের সময় যে আবহ তৈরি হয় তা সব সময়ই আলাদা। এটা একটা আলাদা অনুভূতি। এই ধরনের মুহূর্তগুলি তিনি উপভোগ করেন বলেও জানান বিরাট।

সূর্যর সঙ্গে জুটি উপভোগ

সূর্যর সঙ্গে জুটি উপভোগ

বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব দারুণ ফর্মে রয়েছেন। সূর্যর সঙ্গে জুটি উপভোগ করেন কিং কোহলি। তিনি বলেন, SKY-এর সঙ্গে ব্যাট করতে ভালোই লাগে। নিজের দক্ষতা ও প্রতিভাকে মেলে ধরে মজাদার ক্রিকেট খেলেন সূর্য। ব্যাট করতে নেমে তিনি জেনে নেন বল কেমন আচরণ করছে। এরপর ২-৩টি বল খেলেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন। আমার সঙ্গে জুটি বাঁধতে হলে সূর্য এসে বলেন, তিনিই চালিয়ে খেলবেন। আমাকে বলেন সঙ্গত দিতে। ফলে আমি যখন সূর্যর সঙ্গে ব্যাটিং করি, তখন আমাকে অন্য ভূমিকা পালন করতে হয়। দলের পক্ষে তা কার্যকরীও। ফলে এই পার্টনারশিপও আমি উপভোগ করছি।

পাকিস্তানের বিরুদ্ধে কিং কোহলি

পাকিস্তানের বিরুদ্ধে কিং কোহলি

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফলতম ব্যাটার হলেন বিরাট কোহলি। ৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৪০৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ৭৮। গড় ৬৭.৬৬, স্ট্রাইক রেট ১১৯.০৬। হাফ সেঞ্চুরি চারটি। তিনটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। গত টি ২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে হারলেও বিরাট করেছিলেন ৪৯ বলে ৫৭। এবারের এশিয়া কাপে তিনি করেন যথাক্রমে ৩৪ বলে ৩৫ এবং ৪৪ বলে ৬০। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ইডেনে যে ম্যাচের কথা বিরাট বলছেন তাতেও তিনি ম্যাচের সেরা হয়েছিলেন ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+