বিরাট কোহলির একাকিত্ব ও মানসিক অবসাদ! জীবনের অজানা অধ্যায়ে আলোকপাত

বিরাট কোহলি এখন এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তারই মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা অধ্যায়ে আলোকপাত করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দেশের অন্যতম সফল অধিনায়ক, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, ফিটনেসে অনেকের আইডল কিং কোহলিকেও সামলাতে হয়ছে মানসিক অবসাদের চ্যালেঞ্জ।

মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ

মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ

জৈব সুরক্ষা বলয়ে থাকাকালীন ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে। যে কোনও ক্রীড়াবিদকেই কখনও কখনও মানসিক চাপ বা অবসাদের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ব্যতিক্রম নন বিরাট কোহলিও। বিশ্বে অন্যতম ফিট ক্রিকেটারদের একজন। মাঠে ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় আগ্রাসী মেজাজ আমরা দেখে থাকি। কিন্তু অন্তরালে যে তিনিও মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জের মুখে পড়েন এতদিন তা অজানা ছিল।

বিরাট দুঃসময়

বিরাট দুঃসময়

সাম্প্রতিককালে বিরাট কোহলির সময় ভালো যাচ্ছে না। গত টি ২০ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতের ব্যর্থতা। ব্যাট হাতেও চেনা ছন্দে না থাকা। একাধিক তরুণ ক্রিকেটার তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। যদিও বিসিসিআই-সহ টিম ম্যানেজমেন্ট বিরাটের পাশে রয়েছে। তবুও যতক্ষণ না রান আসছে ততক্ষণ তো চাপ থাকবেই। বিরাট কোহলি কখনও ছুটি চেয়ে নিচ্ছেন। কখনও বা সিরিজের মধ্যেই ছুটছেন কীর্তনের আসরে। বোঝাই যাচ্ছে, মনের মধ্যে চলা ঝড়কে শান্ত করতেই বিরাট খুঁজছেন ভরসাযোগ্য কিছু।

কিং কোহলির একাকিত্ব

কিং কোহলির একাকিত্ব

বিরাট একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছি যেখানে একটি ঘরের মধ্যে আমাকে সমর্থন করেন ও ভালোবাসেন এমন অনেকের সঙ্গে রয়েছি, তবু মনে হয়েছে আমি একা। আমার মনে হয় এমন ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। এটা অবশ্যই একটি সিরিয়াস বিষয়। যতই নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করি না কেন, তার মধ্যেও এমনটা হয়ে থাকে। বিরাটের উপলব্ধি, খেলার চাপের মধ্যেও ক্রীড়াবিদদের কাছে জরুরি হয়ে পড়ে বিশ্রাম নেওয়া। সেটা না হলে নানা বিষয় কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন বিরাট।

অবসাদের শিকার

অবসাদের শিকার

২০১৪ সালে ইংল্যান্ড সফরে রান পাচ্ছিলেন না বিরাট। সেই সময় তিনি ডিপ্রেশনে ভুগছিলেন বলে আগেই জানিয়েছেন কিং কোহলি। কিন্তু সেই দুঃসময় কাটিয়েও দুরন্ত ফর্মে ফেরেন কোহলি। ২০১৯ সাল থেকে একটিও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। ভারতীয় দলে তাঁর জায়গা যে এত দ্রুত চ্যালেঞ্জের মুখে পড়বে সেটাও কেউ ভাবেননি। গত ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলি ইংল্যান্ডের ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, রান করতে পারব না সকালে উঠে এমন ভাবনা মোটেই ভালো অনুভূতি নয়। এই পরিস্থিতিতে নিজেকে বড় একা মনে হয়। এরপর বিরাটের সাম্প্রতিক ইন্টারভিউ তাঁর মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ সামলানোর ঘটনায় এক অন্য মাত্রা যোগ করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+