কমলা টুপি পরতে অস্বীকার করলেন কোহলি, কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে বিরাটের প্রতি
আইপিএলের প্রথা অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপি পেলেও তা পরতে অস্বীকার করেন বিরাট।
দল বিপদে রয়েছে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্স কখনও সন্তুষ্টির জায়গা হতে পারে না। বড় ক্রিকেটাররা সবসময় ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের জয়কে এগিয়ে রাখেন। বিরাটও সেই দলে পড়েন। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নিজে ব্যাট হাতে অনবদ্য কীর্তির সাক্ষর রাখলেও দলের জয় না আসায় বিরক্তি লুকিয়ে রাখতে পারেননি তিনি।

মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। সুরেশ রায়নাকে টপকে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তবে এই কীর্তির দিনে দলকে জেতাতে পারেননি তিনি। ২১৩ রান তাড়া করতে নেমে ৪৬ রানে ম্যাচ হারতে হয়েছে।
বিরাট ক্রিজের একপ্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্ত দিয়ে সতীর্থ ব্যাটসম্যানরা মারমুখী শট খেলতে দিয়ে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। তাছাড়া বোলাররাও এত বেশি রান দিয়ে বসেন যা তাড়া করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
ফলে আইপিএলের প্রথা অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপি পেলেও তা পরতে অস্বীকার করেন বিরাট। বলে দেন, এখনই অরেঞ্জ ক্যাপ তিনি পরতে চান না।
ম্যাচ হারার পরে কথা বলতে গিয়েও ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন বিরাট। বলেন, কয়েকটা ভালো পার্টনারশিপ আমাদের ম্যাচ জেতাতে পারত। তবে তা হয়নি। মুম্বই ভালো বল করেছে।












Click it and Unblock the Notifications