'ঐতিহাসিক' ম্যাচে ইডেনের শিশির নিয়ে আশঙ্কা প্রকাশ বিরাট কোহলির

'ঐতিহাসিক' ম্যাচে ইডেনের শিশির নিয়ে আশঙ্কা প্রকাশ বিরাট কোহলির

কাল অর্থাৎ শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা দেশের প্রথম দিন-রাতের টেস্টকে ঐতিহাসিক আখ্যা দিয়েও তাতে 'কিন্তু' ঝুলিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইডেনে শিশির, ক্রিকেটারদের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মনে করেন ভিকে। একই সঙ্গে গোলাপি বলের চরিত্র নিয়েও নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ঐতিহাসিক মুহূর্ত

ঐতিহাসিক মুহূর্ত

কাল অর্থাৎ শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। গোলাপি বলের টেস্ট খেলতে ততধিক উত্তেজিত ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তাঁর কথায়, এটি ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে তিনি ও তাঁর সতীর্থরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

ম্যাচের প্রথম ঘণ্টা

ম্যাচের প্রথম ঘণ্টা

শুক্রবার দুপুরে শুরু হবে ম্যাচ। পিচ ও বলের চরিত্র ম্য়াচের প্রথম দিনের প্রথম এক ঘণ্টার মধ্যে বোঝা যাবে বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই এক ঘণ্টা ব্যাটসম্যানদের বল দেখে খেলতে হবে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

শিশির সমস্যা

শিশির সমস্যা

ইডেন গার্ডেন্সে দিন-রাতের ম্য়াচ খেলার প্রধান প্রতিবন্ধকতা শিশির। সেই সমস্যা দিন-রাতের টেস্টের ক্ষেত্রে আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, রাতের দিকে জলে ভেজা গোলাপি বল গ্রিপ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বোলার এবং ফিল্ডাররা। কোকাবুরার পরিবর্তে এসজি-র গোলাপি বল, এই সমস্যা থেকে কতটা নিজেকে সরিয়ে রাখতে পারে, সেদিকেই তাকিয়ে বিরাট।

গোলাপি বল

গোলাপি বল

ভারত অধিনায়ক বিরাট কোহলির কথায়, সাধারত গোলাপি বল, লাল বলের থেকে বেশি শক্ত এবং ভারী হওয়ার কথা। তা যেমন ব্যাটসম্যানদের জন্য স্ট্রোক মারার ক্ষেত্রে সুবিধাজনক, তেমনই ফিল্ডারদের কাছে সমস্যার কারণ হতে পারে বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অপেক্ষাকৃত ভারী বলে ফিল্ডিং করতে গিয়ে ফিল্ডাররা চোট-আঘাতে জর্জরিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+