Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: স্মৃতি, হরমনপ্রীতদের মতোই ভামিকাকেও ক্রিকেটার তৈরি করবেন বিরাট, মেয়ের কেরিয়ার নিয়ে অকপট কোহলি

প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও মেয়ে ভামিকাকে এখনও সর্বসমক্ষে নিয়ে আসেননি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। কিন্তু মেয়ের কেরিয়ার নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোহলি। বিরুস্কার সন্তান বড় হয়ে কি হবে সেটা ‌নিয়ে জল্পনা রয়েছেই। আরসিবির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভামিকার কেরিয়ার নিয়ে বড় মন্তব্য করলেন বিরাট।

বিরাট কোহলি ভবিষ্যতে তাঁর মেয়ের কেরিয়ারের উপর আলোকপাত করেছেন এবং বলেছেন যে ভামিকার নিজের পছন্দের কেরিয়ার বেছে নিতে স্বাধীনতা পাবে । তবে তাঁর ছোট্ট মেয়েটি যে এখন থেকেই 'ব্যাট দোলানো' উপভোগ করছে তাও জানিয়েছেন বিরাট। একটি সাক্ষাৎকারে কোহলি ভামিকা সম্পর্কে বলছেন, "ব্যাট হাতে তুলে নিয়েছে ভামিকা। ব্যাট ঘোরানো উপভোগ করছে ও। তবে আমি নিশ্চিত নই। শেষমেশ ওদের নিজস্ব পছন্দ রয়েছে।"

বিরাট একইসঙ্গে জানিয়েছেন ভামিকা যদি পরে ক্রিকেটার হওয়ার আকাঙ্খা করেন, তার অনুপ্রেরণার জন্য স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌররা আছেন । বিরাটের কথায়, মান্ধনা এবং হরমনপ্রীত উভয়েই বেশ কিছু উদীয়মান ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।

২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা-মা হওয়ার স্বাদ পান বিরুষ্কা। এরআগে ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়।


অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এই বছরের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন এবং এটি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন। বিরাট ও অনুষ্কা বিবৃতিতে জানিয়েছিলেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ে।

টানা হারের পরও বর্তমানে প্লে-অফের দৌড়ে প্রবলভাবেই রয়েছে কোহলিরা। আরসিবি বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে, বিরাটদের রান রেট ০.৩৯। প্লে অফে যেতে হলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের শেষ খেলায় জিততে হবে। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে মেগা ম্যাচ। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুই দলের কাছেই।

সেই প্রসঙ্গে কোহলি বলছেন, "মে মাসটা ভালোই গিয়েছে। এপ্রিলে ভেবেছিলাম, আমরা অন্ধকার থেকে আরও অন্ধকারে চলে যাব। মে-তে সূর্যের রশ্মির দেখা মিলেছে। ভক্ত-অনুরাগীদের খুশি করতে পেরেছি জেনে ভালো লাগছে।"

এই ভিডিওতে সুনীলের অবসর নিয়েও মুখ খুলেছেন বিরাট। তাঁর কথায়, "ও আমাকে বার্তা পাঠিয়েছিল জানিয়েছিল, ও কী ঘোষণা করতে চলেছে । অবসরের সিদ্ধান্ত নিয়ে ও খুব শান্তিতে ছিল। গত কয়েক বছরে আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি। ভবিষ্যতের জন্য সুনীলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ’

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+