বিরাট কোহলি ফের মুখ খুললেন অধিনায়কত্ব ছাড়া নিয়ে, আরসিবি-কে জানালেন আসল কোন কারণ?

বিরাট কোহলি গত বছরের আইপিএলের শেষেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়েছেন। আইপিএলের নিলাম হয়ে গেলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি আরসিবি। দৌড়ে এগিয়ে রয়েছেন ফাফ দু'প্লেসি। ভারতের টি ২০ দল ও আরসিবি-র অধিনায়কত্ব বিরাট নিজে ছাড়লেও তার কারণ নিয়ে রয়েছে নানা জল্পনা।

ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে

ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে

এরই মধ্যে ফের বিরাট কোহলি মুখ খুললেন অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে। জৈব সুরক্ষা বলয়ে ঠাসা ক্রীড়়াসূচিতে নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানালেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। তারকাখচিত দল হওয়া সত্ত্বেও এখনও অবধি একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। বিরাট কোহলির অধিনায়কত্বে ফাইনাল বা প্লে অফে পৌঁছেও ট্রফি অধরাই থেকেছে। বিরাটকে এবার নিলামের আগেই ১৫ কোটি টাকায় ধরে রেখেছিল আরসিবি। তিনি নিজেও জানিয়েছেন, আইপিএলে শেষ ম্যাচ খেলতে চান আরসিবির হয়েই।

জোর করে আঁকড়ে থাকা নয়

জোর করে আঁকড়ে থাকা নয়

দ্য আরসিবি পডকাস্টকে দেওয়া সাক্ষাতকারে বিরাট কোহলি বলেছেন, কোনও কিছুকেই আমি উপযুক্ত সময়ের পরেও জোর করে আঁকড়ে থাকতে পছন্দ করি না। এমনকী আমি ভালো কিছু করতে পারি এমন বিশ্বাস রেখেও যদি মনে হয় গোটা প্রক্রিয়াকে আমি উপভোগ করতে পারছি না, তাহলে আমি জোর করে সেটা করার পক্ষপাতী নই। কেউ নিজে একই পরিস্থিতিতে না পড়লে বুঝতে পারবেন না কারও কোনও সিদ্ধান্তের পিছনে ঠিক কোন কারণ রয়েছে। বাইরে থাকে অনেকেরই অনেক প্রত্যাশা থাকে। অনেকে কোনও সিদ্ধান্তের কারণ উপলব্ধি করতে পারেন না, তাঁরা অবাকও হন। কিন্তু এতে শকড হওয়ার কোনও ব্যাপার নেই। আমি আগেও বলেছি, আবার বলছি, কিছুটা স্পেস তৈরি করে আমার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই ক্যাপ্টেন্সি ছেড়েছি। গল্পের এখানেই ইতি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

তাঁর অধিনায়কত্ব ছা়ড়া নিয়ে নানা জল্পনা থাকলেও বাকি সব কিছুকেই উড়িয়ে দিয়েছেন বিরাট। তাঁর কথায়, কিছুই ঘটেনি। আমি আমার জীবনকে খুবই স্বাভাবিক রেখে চলি। যখন কোনও সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়ে, আমি সেটা নিই এবং সকলকে জানিয়েও দিয়ে থাকি। কোনও সিদ্ধান্ত নিতে হলে আমি বছরখানেক ধরে ভাবনাচিন্তা করি না। জীবনের মান, ক্রিকেটের মানই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিনই পরিকল্পনামাফিক কোনও কিছু করতে হয়, যতটা পারা যায় নিখুঁতভাবে, কিন্তু দিনের শেষে পরিমাণের চেয়েও গুণমান আমার কাছে বিশেষ গুরুত্ব রাখে।

দায়িত্বে কে?

দায়িত্বে কে?

বিরাট কোহলি আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন ১৩২টি ম্যাচে। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য দুজনের নাম নিয়ে চর্চা রয়েছে। তবে বিয়ে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকার জেরে আরসিবি প্রথম বেশ কয়েকটি ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে পাবে না। ফলে অধিনায়ক হওয়ার দৌড়ে ম্যাক্সওয়েলের চেয়ে এগিয়ে রয়েছেন ফাফ দু'প্লেসি। তিনি আগে দক্ষিণ আফ্রিকাকেও নেতৃত্ব দিয়েছেন। গোটা আইপিএলেও তাঁর খেলতে বাধা নেই। সে কারণে এই প্রোটিয়াই হতে চলেছেন আরসিবি অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+