'নায়া পোস্ট সুন্দর দোস্ত', বিরাট কোহলির এই পোস্টটি কেন সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়?
'নায়া পোস্ট সুন্দর দোস্ত', বিরাট কোহলির এই পোস্টটি কেন সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়?
নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ধরাশায়ী হয়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ সেই সিরিজের আগে যদিও চিন্তার লেশমাত্র নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির মুখে। উল্টে টুইটারে মজাদার পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ভিকে।

ওয়েলিংটনে টেস্ট শুরুর আগে হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ড্র করেছে ভারত। ম্যাচে শতরান করেছেন ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারী। ৯৩ রান করেছেন চেতেশ্বর পূজারা। টিম ইন্ডিয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছেন মায়াঙ্ক আগরওয়াল ও ঋষভ পন্থ। ম্যাচে ৩ উইকেট নিয়েছেন দুর্দান্ত মহম্মদ শামি। হয়তো সেই আনন্দেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তরুণ ওপেনার পৃথ্বী শ-র সঙ্গে মজাদার সেলফি তোলার সুযোগ ছাড়েননি বাংলার পেসার।
শামির তোলা সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে ছবিতে তাঁর মুখ-চোখের ভাষা দেখার মতো। বিরাটের পাশে দাঁড়িয়ে থাকা পৃথ্বীও নিজের মুখের আকার অন্যরকম করেছেন। নিচে বসে থাকা মহম্মদ শামি যেন অবাক হয়ে তাঁদেরই দেখছেন। ছবির ওপরে বিরাট কোহলির লেখা ক্যাপশন 'নায়া পোস্ট সুন্দর দোস্ত' ছবিটির ভাষা দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="tr" dir="ltr">Naya post Sundar dost 🤪 <a href="https://t.co/2ZQ9R9IeSB">pic.twitter.com/2ZQ9R9IeSB</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1228907503879999488?ref_src=twsrc%5Etfw">February 16, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিরাট কোহলির পোস্ট করা ওই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটার কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। তাঁদের মধ্যে অনেকে আবার নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করার জন্য সওয়াল করেছেন।












Click it and Unblock the Notifications