রামধনুর দেশে ইতিহাস কোহলি এন্ড কোংয়ের, জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
তিনটি পরপর জয়ের পর একটি হার , রেনবো নেশনে সিরিজ জয়ের স্বপ্নের এখন বাস্তব।
৩-১ সিরিজে এগিয়ে থেকে পোর্ট অফ এলিজাবেথে পঞ্চম একদিনের ম্যাচ শুরু করেছিল ভারত। ডারবানে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল, সেঞ্চুরিয়নে ৯ উইকেটে, কেপটাউনে ১২৪ রানে ম্যাচ জিতেছিল তারা। তবে ওয়ান্ডারার্সে হারতে হয়েছিল তাদের। এদিকে পোর্ট অফ স্পেনে প্রথম বার ম্যাচ যেমন জিতল ভারত। ঠিক তেমনিই প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে এই প্রথম একদিনের সিরিজ জিতল ভারত। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি দল নিয়ে কামাল করলেন কোহলি।
এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। লাগাতার চার ম্যাচে ব্যর্থতার পর এই ম্যাচে রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা। ১২৬ বলে ১১৫ রানের এক মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এদিন অবশ্য ভালো শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ গত ম্য়াচের শতরানকারী শিখর ধাওয়ান। তিনি মাত্র ২৩ বলে ৩৪ রান করে আউট হয়ে যান।
এদিকে আগের একাধিক ম্যাচের মতো এদিনও রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলি। ৫৪ বলে ৩৬ রান করেন তিনি। এদিকে দুটি পরপর বড় উইকেট পড়ে গেলেও ফোকাস হারাননি রোহিত। খুব একটা হিটম্যান কায়দায় না খেললেও দারুণ দায়িত্বশীল ভাবে ভারতীয় ইনিংস গড়ার কাজে লেগে পড়েন এই মুম্বইকর। এদিন নিজের ১৭তম শতরান করে নেন তিনি।
💯! Hitman celebrates as he brings up his 17th ODI ton
Updates - https://t.co/tte6qjPZrA #SAvIND pic.twitter.com/QFG8G7KoTe
— BCCI (@BCCI) February 13, 2018
এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৫ তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম ও হাসিম আমলা। মার্করাম ৩২ করে বুমরাহের শিকার। এরপর ব্যাট হাতে শূন্য করা হার্দিক পান্ডিয়া জেপি ডুমিনিকে মাত্র ১ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এবি ডিভিলিয়ার্সও ৬ রান করে আউট হন হার্দিক পান্ডিয়ার বলেই। ফের ওয়ান্ডারার্সের মতো হাল ধরেন ডেভিড মিলার। তিনি অবশ্য এদিন ৩৬ রান করে আউট হয়ে যান। আমলাকে আউট করে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন পান্ডিয়া। এরপরেও কালসেন মারকুটে হয়ে ম্যাচ বার করার একটা চেষ্টা করেছিলেন। কুলদীপ যাদবের এক ওভারে চার , ছয় মারলেও তার হাতেই বধ হন এরপরেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সামসির ক্যাচ দুরন্ত ভাবে একহাতে নিয়ে নেন পান্ডিয়া। ৪২.২ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭৩ রানে ম্যাচ জিতে সিরিজের স্কোরলাইন ৪-১ করে নিল ভারত।
HISTORY created!#TeamIndia's first bilateral ODI series win in South Africa! An unassailable 4-1 lead now with just one more to play. #SAvIND pic.twitter.com/qrJerFGZXc
— BCCI (@BCCI) February 13, 2018
Click it and Unblock the Notifications