আইপিএল ১০-এ বিরাট কোহলি খেলবেন কি না তা জানা যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে!

আসন্ন আইপিএল মরশুমে বিরাট কোহলি খেলবেন কি না তা জানা যাবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। কাঁধের চোটের কারণে তিনি এখনও অনিশ্চিত আইপিএল মরশুমে। তাঁর কাঁধের চিকিৎসার পরই বিরাটের নিশ্চয়তা নিয়ে জানা যাবে।

নয়াদিল্লি, ১ এপ্রিল : আসন্ন আইপিএল মরশুমে বিরাট কোহলি খেলবেন কি না তা জানা যাবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। কাঁধের চোটের কারণে তিনি এখনও অনিশ্চিত আইপিএল মরশুমে। তবে তাঁর কাঁধের চিকিৎসার পরই বিরাটের নিশ্চয়তা নিয়ে জানা যাবে।

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় তথা রাঁচি টেস্টে কাঁধে চোট পান বিরাট। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, কাঁধের চোটের জন্য চিকিৎসা চলছে বিরাটের। তারপরই জানা যাবে তিনি খেলতে পারবেন কি পারবেন না।

আইপিএল ১০ এ কোহলি খেলছেন কি না নিশ্চিত নয়

কাঁধের চোট কতটা সেরেছে বা আদৌ সেরেছে কি না তা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা করে দেখা হবে। তারপরই নিশ্চিত করে বলা যাবে আইপিএল ১০ মরশুমে বিরাট কোহলির খেলা আইপিএল ভক্তরা উপভোগ করতে পারবেন না কি এবছর 'বিরাট' আক্ষেপ রয়ে যাবে আইপিএল-এ।

বিরাটের অনিশ্চয়তার পাশাপাশি ভারতীয় দলের আরও তিন তারকা খেলোয়াড়কে পাওয়া যাবে না আইপিএল-এ। এদের মধ্য অন্যতম হলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পুনে সুপারজায়েন্টসের হয়ে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু স্পোর্টস হার্নিয়ার জেরে আইপিএলের এই মরশুমে তিনি খেলতে পারবেন না। পাশাপাশি টেস্টে ভারতীয় দলের ওপেনার মুরলী বিজয় এবং লোকেশ রাহুলও চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ বোলার উমেশ যাদব এবং গুজরাত লায়নের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও বিশ্রামের দরকার। তাই সম্ভবত প্রথম দুটি ম্যাচে এই দুই খেলোয়াড়কে নাও পাওয়া যেতে পারে। এদিকে আবার জুন মাস থেকেই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফি। কোহলি থেকে জাদেজা প্রত্যেকেই এই সিরিজের জন্য গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+