ইনিংস ও ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে মুম্বই টেস্ট জিতে নিল ভারত, সিরিজ ৩-০

ইনিংস ও ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে মুম্বই টেস্ট জিতে নিল বিরাট কোহলির ভারত। এদিন পঞ্চমদিনে খেলা শুরু পরে মাত্র আধঘণ্টার মধ্যে ইংল্যান্ড ইনিংসের লেজ মুড়িয়ে দিলে রবিচন্দ্রণ অশ্বিন।

মুম্বই, ১২ ডিসেম্বর : ইনিংস ও ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে মুম্বই টেস্ট জিতে নিল বিরাট কোহলির ভারত। এদিন পঞ্চমদিনে খেলা শুরু পরে মাত্র আধঘণ্টার মধ্যে ইংল্যান্ড ইনিংসের লেজ মুড়িয়ে দিলে রবিচন্দ্রণ অশ্বিন। তবে অনবদ্য দ্বিশতরানের জন্য ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি।

মুম্বই টেস্টে কোহলি কোন কোন বিরাট কীর্তি তিনি ছুঁলেন? জেনে নিন একনজরে

টেস্টে এমন রেকর্ড করলেন কোহলি যা ডন ব্র্যাডম্যানেরও নেই

এদিন সকালে ১৮২ রানে ৬ উইকেট অবস্থায় ব্যাট করতে নামে ইংল্যান্ড। ক্রিজে ছিলেন রবিবারের অপরাজিত ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তিনি করেছিলেন ৪৭ রান। এদিন বেয়ারস্টো অর্ধশতরান (৫১ রান) পূরণ করার পরই তাঁকে এলবিডব্লিউ আউট করে ফেরান অশ্বিন।

ইনিংস ও ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে মুম্বই টেস্ট জিতল ভারত

এরপর বাকী থাকা তিন উইকেটও একাই তুলে নেন অশ্বিন। ফেরান ক্রিস ওকস, আদিল রশিদ ও জেমস অ্যান্ডারসনকে। সবমিলিয়ে এই ইনিংসে ৬ উইকেট নিলেন তিনি। এছাড়া এই ইনিংসে রবীন্দ্র জাদেজা ২টি ও ভুবনেশ্বর কুমার ও জয়ন্ত যাদব ১টি করে উইকেট পেয়েছেন।

মুম্বই টেস্টে তাই হল যা আগে কখনও ভারতীয় ক্রিকেটে হয়নি!

ওয়াংখেড়ের মাঠে নয়া কাণ্ড বাঁধালেন ভুবনেশ্বর কুমার!

এদিন খেলা শুরু আগে ৪৯ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। ভারতের জয় যে সময়ের অপেক্ষা তা সকলেই বুঝেগিয়েছিলেন। তবে এদিন সকালে মাত্র আধঘণ্টার মধ্যে ১৪ রান বোর্ডে উঠতে না উঠতেই যে ইংরেজ ব্যাটসম্যানরা অলআউট হয়ে যাবেন তা অনেকেই বোঝেননি। অশ্বিনের ঘূর্ণিতেই ফের একবার দিশেহারা হয়ে গেল কুক বেয়ারস্টোদের ব্যাটিং লাইন আপ।

এই টেস্টে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড। কিটন জেনিংসের ১১২ রান ও জোস বাটলারের ৭৬ রানের সুবাদে ৪০০ রান করেন ইংরেজ ব্য়াটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে মুরলী বিজয়ের অনবদ্য শতরান (১৩৬) ও পরে বিরাট কোহলি (২৩৫) ও জয়ন্ত যাদবের (১০৪) অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ৬৩১ রানে শেষ হয় ভারতের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস। একাই ৬ উইকেট নিয়ে কুকদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন রবিচন্দ্রণ অশ্বিন। এর ফলে পাঁচ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল কোহলির ভারত। শেষ টেস্টে অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+