বন্ধু স্টেইনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওযায় মন খারাপ বিরাটের

কাঁধের চোটের কারণে উনিশের বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন স্টেইন।কোহলি বলেন,'বন্ধু স্টেইনের ছিটকে যাওয়ার খবর শুনে খারাপ লাগছে।ওর খারাপ লাগার জায়গাটা অনুভব করতে পারছি।'

ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে কাঁধের চোটের কারণে উনিশের বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। বিপক্ষ প্রোটিয়া শিবিরের সেরা পেসার ছিটকে যাওয়ায় ম্যাচে নামার আগেই অ্যাডভান্টেজে ভারত। স্টেইনের ছিটকে যাওয়ায় মেন ইন ব্লু যতই সুবিধাজনক জায়গায় থাকুক না কেন, সাউদাম্পটনে মাঠে নামার আগে মন খারাপ বিরাটের।

বন্ধু স্টেইনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওযায় মন খারাপ বিরাটের

মঙ্গলবারই প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে স্টেইনের ছিটকে যাওয়ার খবর জানানো হয়। সেই নিয়ে বিরাটকে প্রশ্ন করা হলে, কোহলি বলেন, 'বন্ধু স্টেইনের ছিটকে যাওয়ার খবর শুনে খারাপ লাগছে। বিশ্বকাপকে মাথায় রেখে প্রত্যেক ক্রিকেটারের অনেক পরিকল্পনা থাকে। সেই মতো নিজেকে তৈরি করেছিল স্টেইন। এরপর হঠাৎ চোটের জন্য বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে যেতে হচ্ছে স্টেইনকে। ওর খারাপ লাগার জায়গাটা অনুভব করতে পারছি।'

উল্লেখ্য আইপিএলে কোহলির সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন স্টেইন। ২০১৯ আইপিএলে কোহলির আরসিবি দলের হয়ে দুই ম্যাচে খেলে ফের পুরনো চোটের কারণে সমস্যায় পড়েন প্রোটিয়া পেসার। সেকারণেই আইপিএলের মাঝপথেই দেশে ফিরেছিলেন স্টেইন।

এর আগেও আইপিএলে একসঙ্গে একাধিক মরশুমে স্টেইনের সঙ্গে একই দলে খেলেছেন বিরাট। সেই সুবাদেই স্টেইন-বিরাটের বন্ধুত্ব দীর্ঘদিনের। বন্ধুর খারাপ সময়ে তাঁর সুস্থতা কামনা বলে কোহলি বলেন, 'স্টেইনের মানসিক জোর দারুণ। সেকারণে চোট সারিয়ে খারাপ সময় কাটিয়ে ফের বাইশ গজে ফিরবে বলে আশা রাখছি।'

প্রসঙ্গত এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ স্টেইনের। ৩৫ বছরের পেসার দীর্ঘদিন ধরেই কাঁধের চোটে ভুগছেন। ২০১৬ সালে কাঁধে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রাম নিয়ে ক্রিকেটে ফিরলেও বাইশ গজে পুরনো মেজাজে আর ফেরা হয়নি স্টেইনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+