বিরাটের অনন্য সেলিব্রেশন, খোলসা করলেন খোদ বিরাট
বিরাট কোহলি -র দারুণ পারফরম্যান্স দারুণ খুশি ক্রিকেট মহল। একের পর এক শতরান করেই চলেছেন বিরাট।
ফেলুকওয়াও-র স্লোয়ার ডেলিভারি আসতেই বিরাট রাজকীয় ভঙ্গিতে বলটা কভারের দিকে পাঞ্চ করলেন। বল ছুটে গেল বাউন্ডারির দিকে। কোহলির নামের পাশে রান দেখালো ১০০ পাশে ডিসপ্লে বোর্ডে ফুটে ওঠে ৩৩।

ভারত অধিনায়ক ফের একবার নিজের সেরাটা প্রমাণ করলেন তাঁর উচ্চতাটা ক্রিকেট মহলে ঠিক কোথায়। তাড়া করার ,সময় ২০ টা শতরানের মালিক বিরাট কোহলি, অন্যদিকে প্রথমে ব্যাট করে ১১টি শতরান। শতরানের পর সকলেই সেলিব্রেট করেন। বিরাট কোহলিও করেন , তবে ব্যতিক্রমী তাঁর সেলিব্রেশন। ক্রিকেটের শটে যতটাই ক্লাসিক হয়, সাফল্যের সেলিব্রেশনে ততটাই থাকে চূড়ান্ত আগ্রাসন।

৩৩ তম তথা দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের প্রথম শতরানেও একেবারে হাটকে সেলিব্রশন ছিল বিরাট কোহলির। যা এখন ভাইরাল ইন্টারনেটে। ঠিক কী ভাবে আকাশে উড়ে পাঞ্চ দিয়ে মাথার পিছন দিকে হেলমেট ধরা।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">No stopping this man!! <a href="https://t.co/dCdFrNjyqJ">pic.twitter.com/dCdFrNjyqJ</a></p>— Cricket Videos (@cricvideos5) <a href="https://twitter.com/cricvideos5/status/959129978242711552?ref_src=twsrc%5Etfw">February 1, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এবার এই সেলিব্রেশনের কারণ নিজেই স্বীকার করে নিয়েছেন কেন এরকম ভিন্ন কায়দায় সেলিব্রেশন করলেন। বিরাট বলেছেন, 'এটা সত্যিই বিশেষ, জো'বার্গের আত্মবিশ্বাসটা ধরে রেখেছিলাম। এখানের জিঙ্কসটা ভাঙতে পেরে ভালো লাগছে। ভেঙে যাওয়াটা খুবই সহজ, নম্বর দেখা গেলে সেটা তাড়া করা সোজা। খেলাটা বুঝতে আমার খুব ভালো লাগে। দক্ষিণ আফ্রিকায় এটা প্রথম শতরান তাই এই বিশেষ সেলিব্রেশন।'
এর আগে অধিনায়ক হিসেবে ১১ শতরানের মালিক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ইতিমধ্যেই সেটা ছুঁয়ে ফেলেছেন তাও সৌরভের থেকে অনেক কম ইনিংসে অধিনায়কত্ব করে।












Click it and Unblock the Notifications