সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১৬ বছরের বিরাট কোহলি, বিস্তারিত জানুন
মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস এই মুহূর্তে টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড।
মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস এই মুহূর্তে টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। জাতীয় দলের সতীর্থ তথা সহ অধিনায়ক রোহিত শর্মাকে টপকে এখন বিশ্বের সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রাহক ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার সেলিব্রেশন বিশেষ কায়দায় করলেন ভেরি স্পেশাল ভিকে।
বিশ্ব ক্রিকেটে একের পর এক মাইলস্টোন পেরোনো বিরাট কোহলি সন্দেহাতীত ভাবেই এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন, তাঁদের কথায়, বিরাট নাকি শৈশব থেকেই চ্যাম্পিয়ন। এহেন ক্রিকেটারের ছোটবেলা কেমন কেটেছে, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। সেই আগ্রহই কিছুটা নিরসন করেছেন ভারত অধিনায়ক।
Me looking at my younger self going 🙅♂️🤦♂️. #throwback #16yearsold pic.twitter.com/EMFtD7TMnl
— Virat Kohli (@imVkohli) September 20, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সোশ্যাল মিডিয়ায় নিজের ১৬ বছরের একটি ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। সেই ছবির পাশে নিজের পরিণত বয়সের ছবিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক। ভাবটা এমন যেন নিজেই নিজের ছোটবেলার দিকে তাকিয়ে আছেন বিরাট। ছবির ওপর দেওয়া ক্যাপশনও সেই ভাবনাকেই স্পষ্ট করে। ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Click it and Unblock the Notifications