Virat Kohli-Rohit Sharma: ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা, জানুন রোহিত-বিরাট-হার্দিকদের বেড়ানোর ঠিকানা

লন্ডন টু অ্যামস্টারডাম। ছুটির মেজাজে বিরুষ্কা। গত সপ্তাহেই লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনের আসরে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে। এবার তারকা দম্পতিকে দেখা গেল ডাচদের দেশের। ছুটি কাটাতে নেদারল্যান্ডস গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নেদারল্যান্ডসে রয়েছেন কিং কোহলি। অ্যামস্টারডামের রাস্তায় ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় বিরুষ্কাকে। একটি ছবিতে পাওয়ার কাপলকে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে। শপিং ব্যাগ হাতে বিরাট। দুই ভক্তের মাঝে দাঁড়িয়ে পোজ দেন বিরাট, অনুষ্কা। বিরুষ্কার ডাচদের দেশ ভ্রমনের আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে একটি বাড়ির মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে হাসি খুশি মেজাজে দেখা যাচ্ছে তারকা জুটিকে।

রোহিত

শুধু কী বিরাট ছুটির মেজাজে ভারতীয় দলের অনান্য ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে একমাসের বিরতি রয়েছে। সেটা কাজে লাগাচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকারা। রোহিত থেকে হার্দিক প্রত্যেকেই অবসর সময়টা চুটিয়ে উপভোগ করছেন পরিবারের সঙ্গে।

আইপিএল এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা শেষে পরিবার নিয়ে হংকংয়ে বেড়াতে গিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক নিয়মিত সেই ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করছেন। মেয়েকে নিয়ে মজার মুডে হিটম্যান।
বেড়াতে গিয়ে ভারতীয় অধিনায়ক ঘটিয়েছেন অদ্ভুত এক ঘটনা। স্ত্রীর মোবাইল বাঁচাতে নিজেই সমুদ্রে ঝাঁপ দিয়েছেন রোহিত।

হার্দিক

টুইটার এবং ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে মেয়েকে নিয়ে ঘুরছেন রোহিত। পরের একটি ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে রয়েছেন রোহিত। সেই ছবিতেই রীতিকা লেখেন, 'আমার ফোন জলে পড়ে গিয়েছিল। এই ব্যক্তি জলে নেমে ফোনটা তুলে নিয়ে আসে।'

অন্যদিকে ফুকেতে স্ত্রী-পুত্রকে নিয়ে ছুটি কাটাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাত টাইটান্স দলের অধিনায়কের স্ত্রী নাতাশা নিজের সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ফার্ম হাউসে ছুটির মুডে রবীন্দ্র জাদেজা। প্রিয় ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন জাড্ডুরা। রাজকোটে নিজের ফার্ম হাউস আছে জাদেজার। সেখানে রয়েছে তাঁর প্রিয় ঘোড়াও। সময় পেলেই সেখানেই ছুটি কাটান ভারতীয় দলের এই ক্রিকেটার।

জাদেজা

১২ জুলাইয়ের আগে কোনও ম্যাচ নেই ভারতের। ফলে এখন ক্রিকেট থেকে দূরে রোহিত। স্ত্রী, সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছেন তাঁরা। এরপরই ঠাসা ক্রীড়া সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। তাই কিছুটা বাড়তি অক্সিজেন নিয়ে নিচ্ছেন কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+