করোনা যুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মা ও সানিয়া মির্জা, অর্থ সংগ্রহে সামিল কনসার্টে

করোনা যুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মা ও সানিয়া মির্জা, অর্থ সংগ্রহে সামিল কনসার্টে

বলিউড তারকা, সঙ্গীত শিল্পী ও সুরকারদের পর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে 'আইফোর ইন্ডিয়া'-র উদ্যোগে সামিল হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও টেনিস তারকা সানিয়া মির্জা। এই দুঃসময়ে দুঃস্থদের জন্য অর্থ সংগ্রহে অনলাইন কনসার্টে অংশ নিলেন রথিরা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় চোদ্দোশো।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে সমস্যা যেদিকে এগোচ্ছে, তাতে মে তো বটেই জুন মাসেও দেশে অচলাবস্থা জারি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে দেশের দুঃস্থ মানুষদের সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

অনলাইন কনসার্ট

অনলাইন কনসার্ট

এই কঠিন পরিস্থিতিতে নেটিজেনদের বিনোদনের মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন, দুঃস্থদের জন্য অর্থ সংগ্রহে এক অনলাইন কনসার্ট চালু করেছে 'আইফোর ইন্ডিয়া'। দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই কনসার্টে অংশ নিয়েছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা, এআর রহমান, উস্তাদ জাকির হুসেন, আমির খান, ঐশ্বর্য্য রাই বচ্চন, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ব্রায়ান অ্যাডামস, নিক জোন্স, প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, রনবীর সিং, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমের মতো তারকারা।

যোগ দিলেন বিরাট, রোহিত, সানিয়া

যোগ দিলেন বিরাট, রোহিত, সানিয়া

নেটিজেনদের বিনোদনের মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন, দুঃস্থদের জন্য অর্থ সংগ্রহে 'আইফোর ইন্ডিয়া'র অনলাইন কনসার্টে সামিল হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও টেনিস তারকা সানিয়া মির্জা। তিন রথিকে ভিডিও বার্তা দিতে শোনা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+