ভিডিও: ম্যাচের মাঝে বিরাটকে কী বলেছিলেন হার্দিক, রউফের উপর পাল্টা আক্রমণ, নিজেকে ব্যাক করেছিলেন বিরাট নিজেই

ভিডিও: ম্যাচের মাঝে বিরাটকে কী বলেছিলেন হার্দিক, রউফের উপর পাল্টা আক্রমণ, নিজেকে ব্যাক করেছিলেন বিরাট নিজেই

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রোমহর্ষকর জয়ের কারিগর তিনি। তাঁর করা অপরাজিত ৮২ রানের সৌজন্যে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ভারত। এই ম্যাচে তাঁর সঙ্গেই ভারতের জয়ের ভিত যিনি গড়েছিলেন তিনি হার্দিক পাণ্ডিয়া।

ভিডিও: ম্যাচের মাঝে বিরাটকে কী বলেছিলেন হার্দিক, রউফের উপর পাল্টা আক্রমণ, নিজেকে ব্যাক করেছিলেন বিরাট নিজেই

ম্যাচে যখন চাপের মুখে ভারত তখন কী কথা হচ্ছিল তাঁদের মধ্যে, ভারতীয় ইনিংসের ১৯ ওভারের শেষ দুই বলে হ্যারিস রউফের উপর পাল্টা আক্রমণের স্ট্যাটেজি কী ভাবে তৈরি হল সব বিষয় নিয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে বেশ কিছুক্ষণ পর সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধি হিসেবে থাকা জতীন সাপ্রু এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে কথা বলার সময়ে সেই সব বিষয়গুলিই তুলে ধরলেন বিরাট। তিনি বলেন, "সত্যিই আমি কী ভাবে এটাকে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। বাস্তবের কথা যদি বলি তা হলে সত্যিই পরিস্থিতি অনেকটাই বেশি কঠিন ছিল যখন হার্দিক ব্যাটিং করতে আসে। আমি ইনিংস তৈরি করার দিকে মন দিয়েছিলাম, স্ট্রাইক রোটেট করার দিকে খেয়াল ছিল। পরে হার্দিক এসে আমায় বলে, 'হয়ে যাবে, এই রান আমরা তুলে দেব।' আমিও ঠিক সময়ে বাউন্ডারি পেয়েছি।"

শেষের দিকের নাটকীয় পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে বিরাট বলেন, "তবুও ৩ ওভারে ৫০ রান (বাকি)। হ্যারিস রউফ এক ওভার তার মধ্যে বোলিং করবে। আমি বুঝতে পেরেছিলাম এটা চ্যালেঞ্জিং হতে চলেছে। হ্যারিস রউফকে অ্যাটাক করলে ওরা চাপে পড়ে যাবে। ৮ বলে যখন ২৮ রান বাকি তখন আমি নিজেকেই নিজ ব্যাক করি। আমি নিজেকেই বলি, 'আমায় দু'টো ছয় মারতে হবে না হলে আমরা হেরে যাব।'"

এ দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলতে বিরাট নেন ৫৩ বল। ৬টি চার এবং ৪টি ছয় দিয়ে নিজের ইনিংস তিনি সাজিয়েছিলেন। প্রত্যাশিত মতোই ম্যাচের সেরা হয়েছেন বিরাট। এ দিন তাঁর সঙ্গে ভারতের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখা হার্দিক পাণ্ডিয়া (৪০) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+