নাচের সুযোগ পেলে হাতছাড়া করেন না বিরাট, দেখে নিন কোহলির সেরা তিন নাচের ভিডিও

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই লড়াইয়ে বাইশ গজে ক্রিস গেইলের সঙ্গে তাঁর ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মাঠে ক্যারিবিয়ান মিউজিকের তালে তালে পা দুলিয়ে নেচেছিলেন ভিকে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই লড়াইয়ে বাইশ গজে ক্রিস গেইলের সঙ্গে তাঁর ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মাঠে ক্যারিবিয়ান মিউজিকের তালে তালে পা দুলিয়ে নেচেছিলেন ভিকে। সতীর্থ কেদার যাদবের সঙ্গে আবার ভারতীয় পঞ্জাবী স্টাইলে নেচেছিলেন। দুই ভিডিওই ভাইরাল হয়েছিল।

গেইলের সঙ্গে নাচ নিয়ে এবার কী বললেন বিরাট?

এবার সেই নাচ নিয়েই চাহাল টিভিতে প্রশ্নের মুখে পড়তেই বিরাটের অকপট উত্তর, 'মাঠে ক্রিকেটকে সবসময় উপভোগ করতে হয়। ঠিক আমি যেমনটা করি। ক্যারিবিয়ান মিউজিকের সুর শুনে নিজেকে থামিয়ে রাখতে পারনি। তাই নাচ করতে শুরু করে দিয়েছিলাম। '

নাচের সুযোগ পেলে হাতছাড়া করি না, বললেন বিরাট

চাহাল টিভিতে বিরাট আরও জুড়েছেন, 'কোনও পরিস্থিতেতে নাচের সুযোগ পেলে নিজেকে কোনও দিনও গুটিয়ে রাখি না। জীবন একটাই, সেটাকে উপভোগ করতে হবে। ক্যাপ্টেন মানেই গুরুগম্ভীরভাবে সারাক্ষণ চুপচাপ থাকব, এটা আমার দ্বারা হবে না।'

বিরাটের সবচেয়ে পছন্দের নাচ

চাহালের প্রশ্নে বিরাট জানিয়েছেন ভারতীয় পাঞ্জাবি স্টাইলের ভাংড়া নাচতেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।

দক্ষিণ আফ্রিকা সফরে রাস্তায় ধাওয়ানের সঙ্গে নেচেছিলেন ভিকে

প্রসঙ্গত নাচের সুযোগ পেলে সত্যিই কখনও তা হাতছাড়া করেন না বিরাট। এর আগে, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানকার স্থানীয় মিউজিকের সুরে শিখর ধাওয়ানের সঙ্গে রাস্তাতেই নাচতে শুরু করে দিয়েছিলেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

মহম্মদ শামির মেয়ের সঙ্গে ডান্স ফ্লোর মাতিয়েছিলেন বিরাট

নেটিজেনদের কাছে আজও জনপ্রিয় শামির মেয়ে আইরার সঙ্গে বিরাট কোহলির ডান্স ভিডিও। খুদে আইরার সঙ্গে ডান্স ফ্লোর কাঁপিয়ে দিয়েছিলেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+