বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজির গড়ার মুখে! মাঠে ব্যবহৃত কোন দুই শব্দের অর্থ ব্যাখ্যা করলেন এই প্রথম?

বিরাট কোহলি এশিয়া কাপে ফিরেছেন চেনা ছন্দে। মাঠের মধ্যে তাঁর আগ্রাসী মেজাজ সব সময়ই দলকে উদ্বুদ্ধ করে। তাতিয়ে দেয় ক্রিকেটপ্রেমীদের। টি ২০ বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ায়। আগ্রাসী ও পরিকল্পনামাফিক ক্রিকেট খেলেই আইসিসি ইভেন্ট জয়ের ক্ষেত্রে ৯ বছরের খরা কাটাতে মরিয়া মেন ইন ব্লু। তার আগে মহড়া জোরকদমে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ দিয়েই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ভারত অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগে ভারতের মাটিতে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আজই পৌঁছে যাচ্ছে অজিরা। ২০ তারিখ সিরিজের প্রথম ম্যাচ। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। কেরিয়ারের ১০৫তম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে বিরাট আরও একটি নজির গড়ার মুখে। এখনও অবধি বিরাট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৯টি করে টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আসন্ন সিরিজের প্রথম ম্যাচটি হতে চলেছে অজিদের বিরুদ্ধে ২০তম ম্যাচ। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক খেলার নজির গড়বেন কিং কোহলি।

পরিসংখ্যানে নজর

পরিসংখ্যানে নজর

বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি ২০ আন্তর্জাতিকে মাঠে নেমেছেন। তার মধ্যে ২০১৮ সালে মেলবোর্নের টি ২০ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন বৃষ্টি নামে। অজিদের বিরুদ্ধে ১৮টি ইনিংসে বিরাট ৬ বার অপরাজিত থেকেছেন। মোট রান ৭১৮, সর্বধিক স্কোর ২০১৬ সালে অ্যাডিলেডে করা ৫৫ বলে অপরাজিত ৯০। সাতটি অর্ধশতরান রয়েছে। একবার শূন্য আউট হয়েছেন। ব্যাটিং গড় ৫৯.৮৩, স্ট্রাইক রেট ১৪৬.২৩।

দেশের মাটিতে কিং কোহলি

দেশের মাটিতে কিং কোহলি

২০১২ থেকে ২০২০ অবধি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে কিং কোহলির স্কোর যথাক্রমে ২৯, অপরাজিত ৮২, অপরাজিত ২২, ০, ২৪ এবং অপরাজিত ৭২। শেষ দুটি ম্যাচ ২০১৯ সালে বিশাখাপত্তনম ও বেঙ্গালুরুতে। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি ২০ সিরিজে বিরাটের রান ছিল যথাক্রমে ৯, ৪০ ও ৮৫। ভারতের মাটিতে বিরাট ১১ বছর ধরে টি ২০ আন্তর্জাতিকে মোট ৩৮টি ম্যাচ খেলেছেন (একটি পরিত্যক্ত ম্যাচ ধরলে সংখ্যাটি ৩৯)। ৩৮টি ইনিংসে ১৩ বার অপরাজিত থেকে বিরাট ১৪২০ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৪ (২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)। ব্যাটিং গড় ৫৬.৮০, স্ট্রাইক রেট ১৫০.১০। ১৩টি অর্ধশতরান রয়েছে। ২ বার খাতা খুলতে পারেননি।

দুই শব্দের অর্থ ব্যাখ্যা

এদিকে, একটি বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারকের পোস্ট করা ভিডিওয় বিরাট ক্রিকেট মাঠের দুটি শব্দ বা Cricket Slangs-র অর্থ ব্যাখ্যা করেছেন। বাট্টা (Batta) শব্দের অর্থ জানাতে গিয়ে বিরাট বলেন, বাট্টা হলো চাকিংয়ের দেশি শব্দ। আমরা যখন টেনিস বলে খেলতাম তখন অনেকেই এমন বল করতেন। চাকিং বোঝাতেই এই শব্দটি বলা হয়। বিরাটকে বেবি ওভার (Baby Over) কী তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কোহলি বলেন, তিন বলের ওভারকে বেবি ওভার বলে। ট্রাই বলও থাকে। বিশেষ করে কেউ প্রথম বলে আউট হলে বলতেন এটা ট্রাই বল ছিল! বিরাট নিজের ছোটবেলায় ফিরে গিয়ে বলেন, তিনিও বেবি ওভারের ম্য়াচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+