বোমা ফাটানোর ফল পেলেন কোহলি, ছুটিতে ভারত অধিনায়ক
দিন কয়েক আগেই নিজেকে মানুষ বলে দাবি জানিয়েছিলেন বিরাট কোহলি। বলেছিলেন তাঁরও চামড়া কাটলে রক্ত বেরোয়। তারই ফল পেতেন হাতেনাতে।
দিন কয়েক ধরেই নানারকম কথা বলছিলেন বিরাট কোহলি। ক্লান্তি নিয়ে প্রশ্নের উত্তরেও জানিয়েছিলেন তিনি মানুষ, রোবট নন। এরপরেও ভারতীয় বোর্ডকে কড়া ক্রিকেট সূচি নিয়ে ঘুরিয়ে কথা শুনিয়েছিলেন। ফল পেলেন হাতেনাতে। বহু কাঙ্খিত ছুটি পেলেন ক্যাপ্টেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রামে বিরাট কোহলি। এই সিরিজের অধিনায়কত্বের ব্যাটন পেলেন রোহিত শর্মা।


আসলে একের পর এক ক্রিকেট সিরিজ খেলেই চলেছে ভারত তারমধ্যে সামনেই চ্যালেঞ্জিং সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাই ভালো করে প্রস্তুতি না সেরে যেতে নারাজ কোহলি। টেস্টের এক নম্বরে থাকা দলরা নিজেদের ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে জানেন কোহলি। তাই বিশ্রামে সতেজ হয়ে তবেই প্রোটিয়াদের বিরুদ্ধে যাত্রা করতে চান তিনি।












Click it and Unblock the Notifications