Ranji Trophy: বিরাট চাইলেন চিলি পনির, কোহলিকে নিয়ে চরম উন্মাদনা, ঠেলাঠেলিতে আহত সমর্থকরা

Ranji Trophy: বিরাট কোহলিকে ঘিরে তুমুল উন্মাদনা দিল্লিতে। হুড়োহিড়ি ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। আহত হলেন কয়েকজন সমর্থক।

অরুণ জেটলি স্টেডিয়ামের চেহারা দেখলে অবাক হতে হয়। রঞ্জি ম্যাচে যেন আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের চেনা ছবি। প্রত্যাশার চেয়ে বেশি ভিড় উপচে পড়ল স্টেডিয়ামে।

Ranji Trophy

বিরাট কোহলি ২০১২ সালের পর ফের রঞ্জি ম্যাচ খেলছেন। এদিন ফিল্ডিং করছে দিল্লি। ফলে বিরাট যখন ব্যাট করবেন তখন আরও বেশি ভিড় যে হবে, বলার অপেক্ষা রাখে না। সামনেই উইকেন্ড। আজ ভোর তিনটে থেকে অনেকে লাইন দিয়েছিলেন মাঠে ঢোকার জন্য। এক সময় লাইন বাড়তে বাড়তে ২ কিলোমিটার এলাকা অতিক্রান্ত হয়ে যায়।

মহাত্মা গান্ধীর মৃত্যুদিবসে আজ স্টেডিয়ামের কাছের রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্টেডিয়ামে যখন দর্শকরা ঢুকছিলেন, তখনই যাওয়ার কথা ছিল মোদীর কনভয়ের। নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলা হয় অতিরিক্ত গেট খুলে দিতে।

প্রথমে গৌতম গম্ভীর স্ট্যান্ডে হাজার ছয়েক দর্শককে ঢোকানোর পরিকল্পনা ছিল ডিডিসিএ-র। গেট খোলার সময় ১৬ নম্বর গেটে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন সমর্থক মাটিতে পড়ে আহত হন। ভিড়ের চাপে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি বাইক। অনেকের পা থেকে জুতো খুলে যায়। মাটিতে পড়ে থাকে অনেক জিনিস।

আহতদের প্রাথমিক চিকিৎসা করার বন্দোবস্ত করেন ডিডিসিএর নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা। একজনের পায়ে ব্যান্ডেজ করতে হয়। পরিস্থিতি সামাল দিতে এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। দিল্লি গেট মেট্রো স্টেশনের কাছে হওয়ায় ১৬ ও ১৭ নম্বর গেটেই ভিড়ের চাপ ছিল বেশি।

গৌতম গম্ভীর স্ট্যান্ড ভরে যেতেই বিষেণ সিং বেদীর নামাঙ্কিত স্ট্যান্ড খুলে দেওয়া হয়। সেখানে ১৪ হাজার দর্শকের বসে খেলা দেখার বন্দোবস্ত রয়েছে। মাঠে খেলা দেখতে কোনও পয়সা লাগছে না। কিন্তু ডিডিসিএ নির্দেশ দিয়েছিল, দর্শকদের আধার কার্ড সঙ্গে আনার। জেরক্সের দোকানে ভিড় বাড়তে থাকে। যদিও শেষ অবধি হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে আধার কার্ড পরীক্ষা করে দর্শকদের ঢোকানো সম্ভব হয়নি। বাচ্চাদের নিয়ে এসেও ভিড়ের চাপে অনেকে সমস্যায় পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে, যত ভিড় হয়েছিল তা সামাল দেওয়ার পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, দিল্লির ক্রিকেটের সঙ্গে ৩০ বছরের বেশি সময় ধরে যুক্ত আছি। রঞ্জি ম্যাচে এমন ভিড় কোনওদিন দেখিনি।

স্কুল ও কলেজের অনেক পড়ুয়া নিরাপত্তারক্ষীদের নির্দেশে গেটের বাইরে ব্যাগ রেখে মাঠে ঢোকেন। যাঁরা ব্যাগ নিয়ে গিয়েছিলেন তাঁদের স্ট্যান্ডে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। আবার দিল্লি ফিল্ডিং নিতেই অনেকে বেরিয়ে যেতে চান। কোহলি ব্যাট করবেন না বুঝেই তাঁরা মাঠ ছাড়তে চাইছিলেন। কিন্তু প্রথমে তাঁদের বাইরে যেতে দেওয়া হয়নি বলে তর্কাতর্কি বাঁধে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, দিল্লির অনুশীলনে প্রথম দিন গিয়ে ছোলে-পুরি খেতে চাননি বিরাট কোহলি। সতীর্থদের সঙ্গে খাড়ি চাউল খেয়েছিলেন। অরুণ জেটলি স্টেডিয়ামের ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় ঝা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোহলির কাছে তিনি জানতে চেয়েছিলেন বাইরে থেকে খাবার আনাবেন কিনা। কোহলি বারণ করেন।

যখন দিল্লির হয়ে নিয়মিত খেলতেন তখনও এই ক্যান্টিনের খাবার খেতেন বিরাট। ক্যান্টিনের কর্মীদের সঙ্গে তাঁর ব্যবহারেও কোনও পরিবর্তন আসেনি। আগে সতীর্থদের নিয়ে চিলি চিকেন খেতেন বিরাট। নিজে খেতেন, বাকিদের জন্যও অর্ডার করতেন। যদিও আজ মধ্যাহ্নভোজের বিরতিতে বিরাট চিলি পনির খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+