কোহলিকে ঘিরে অস্ট্রেলিয়ায় উন্মাদনা, অনুশীলনে ব্যাঘাত ঘটতেই ভক্তদের উদ্দেশে বিরাট বার্তা

টি ২০ বিশ্বকাপে ভারতের সাফল্য লাভের বিষয়ে যে ফ্যাক্টরগুলিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা তার অন্যতম হলো বিরাট কোহলির ফর্ম। গত টি ২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বিরাট নিজেও মুখিয়ে দেশকে ফের বিশ্বকাপ জেতাতে। অস্ট্রেলিয়ায় পৌঁছে জোরকদমে প্রস্তুতি সারছেন কিং কোহলি।

অনুশীলনে ব্যাঘাত

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে বিরাট কোহলি অনুশীলনের মধ্যে ভক্তদের প্রতি নিজের অসন্তোষ ব্যক্ত করছেন। দেখা গিয়েছে, নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন বিরাট। তখন একজনকে বলতে শোনা যায়, আউট অব দ্য স্টেডিয়াম! অর্থাৎ কোহলির ওই ভক্ত নেট প্র্যাকটিসেই বিরাটের ব্যাটে ছক্কা দেখার প্রত্যাশায় ছিলেন। এরপর কোহলি নেটের পিছনে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে বলেন, "ইয়ার প্র্যাকটিস কে টাইম বোলো মত। ডিসট্র্যাকশন হোতি হ্যায়।"

ভক্তদের পরামর্শ

বোঝাই যাচ্ছে, ভক্তদের এই চিৎকার চেঁচামেচিতে বিরক্তই হন প্রাক্তন অধিনায়ক। সে কারণেই তিনি বলেন, প্র্যাকটিসের সময় এভাবে কথা না বলার জন্য। এতে তাঁর অনুশীলনে মনঃসংযোগে যে ব্যাঘাত ঘটছে সেটাও জানিয়ে দেন। তবে তাতেও দমেননি বিরাটের ওই ভক্ত। তিনি বলেন, কোহলি যখন অনুশীলনের পর বিশ্রাম করবেন তখন ফের তাঁরা কিং কোহলিকে নিজেদের প্রত্যাশার কথা জানাবেন। বিরাটের জন্য গলা ফাটাতেও তাঁরা তৈরি। তাঁদের কথায়, কিংয়ের জন্য বলতেই হবে। বিরাট সত্যিকারের কিং!

অস্ট্রেলিয়ায় কিং কোহলি

বিরাট কোহলির অস্ট্রেলিয়ায় ট্র্যাক রেকর্ড যথেষ্টই ভালো। ডাউন আন্ডারে ১১টি টি ২০ আন্তর্জাতিকে ১০টি ইনিংসে ব্যাটিং করেছেন। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ৪৫১ রান করেছেন কোহলি। সর্বাধিক স্কোর ২০১৬ সালে অ্যাডিলেডে ৫৫ বলে অপরাজিত ৯০। সেই ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান। পাঁচটি টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান রয়েছে। মেলবোর্নে বিরাটের সর্বাধিক স্কোর ৩৩ বলে অপরাজিত ৫৯, অ্যাডিলেড ম্যাচের পরের ইনিংসই ছিল এটি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় খেলা শেষ টি ২০ আন্তর্জাতিকে বিরাট ৬১ বলে ৮৫ রান করেছিলেন। অস্ট্রেলিয়ায় তাঁর টি ২০ ব্যাটিং গড় ৬৪.৪২, স্ট্রাইক রেট ১৪৪.৫৫।

মেলবোর্ন হাউসে ভারত

এদিকে, রবিবার ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ মেলবোর্নে অনুশীলন করেছে রোহিত শর্মার দল। ইতিমধ্যেই ভারতীয় দল গিয়েছিল গভর্নমেন্ট হাউসে। মেলবোর্নে ভারতীয় দূতাবাসের আধিকারিক ও কর্মীদের সঙ্গে মিলিত হন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। হার্দিক পাণ্ডিয়া স্ত্রী ও সন্তানকে নিয়ে শহর ঘুরতেও গিয়েছিলেন।

{document1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+