বিরাটের এত বড় সততার কথা জানলে, আজ থেকে নিজেকে শুধরে নেবেন

কোটি কোটি টাকার এনডর্সমেন্ট তাঁর পিছনে, কিন্তু শুধুই টাকার পিছনে দৌড়ন না বিরাট । জেনে নিন তাঁর মাপকাঠি 

একসময় সচিন তেন্ডুলকর ছিলেন ভারতের বিজ্ঞাপনের সবচেয়ে জনপ্রিয় মুখ, তারপর তাঁর হাত থেকে ব্যাটন গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। বর্তমানে ধোনিকেও পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। কোটি কোটি টাকার এনডর্সমেন্ট তার পিছনে ছোটে। তবে বিরাট তাদের সবার সঙ্গে চুক্তি সই করেন না।

বিরাটের এত বড় সততার কথা জানলে, আজ থেকে নিজেকে শুধরে নেবেন

অতি সম্প্রতি সেরকমই একটা খবর সামনে এসেছে। একটি নরম পানীয়ের কোম্পানি তাঁদের ব্র্যান্ড এনডর্সমেন্টের জন্য কোটি টাকার প্রস্তাব নিয়ে এসেছিল , কিন্তু তাতে সরাসরি না করে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। চমকে উঠবেন না। কোহলি জানিয়েছেন, 'আমি যখন ফিটনেস ট্রেনিং শুরু করেছিলাম, সেটা অনেকটা জীবনশৈলীর অঙ্গ ছিল। যা সব জিনিস সেই প্যাটার্নে ফিট করেনা আমি তা করি না।'

শুধু এটুকুই নয়, কোহলি আরও বলেছেন, 'আমি যদি নিজে সেই সব জিনিস না খাই, তাহলে সেটা অন্যকেও খেতে বলতে পারি না শুধু পয়সার জন্য। '

বিরাটের এত বড় সততার কথা জানলে, আজ থেকে নিজেকে শুধরে নেবেন

এমআরএফ টায়ার, বুস্ট, পিউমা , অডি -র মত বড় বড় ব্র্যান্ডের প্রমোশান করেন তিনি। তবে শুধু কোহলিই নন বহু খেলোয়াড়ই এই নরম পানীয় একদম পছন্দ করেন না। ব্যাডমিন্টন গুরু পুলেল্লা গোপীচাঁদ জানিয়েছেন, তিনিই কখনই নরম পানীয়ের বিজ্ঞাপন করবেন না। এমনকি নিজের ছাত্র-ছাত্রীরা সেইরকম বিজ্ঞাপনে কাজ করলেও তাঁদেরকেও সেই পানীয় খেতে দেন না তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+