আইপিএলে আর এক বিরাট কীর্তি কোহলির

বেঙ্গালুরু, ২ জুন : এবছর আইপিএল টুর্নামেন্ট একেবারে স্বপ্নের মতো গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক তথা ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলির। প্রায় সব ম্যাচে তিনি রান করে দলের হয়ে অবদান রেখেছেন। সমালোচক থেকে শুরু করে গুণমুগ্ধ সকলেই প্রবল বিস্ময়ে মন্ত্রমুগ্ধের মতো কোহলির ব্যাটিং উপভোগ করেছে।

আইপিএল ২০১৬-য় বিরাট কোহলি যে রেকর্ডগুলি করলেন

আর এই ব্যাটিংয়ের দৌলতেই আইপিএলের মতো গ্ল্যামারাস টি২০ টুর্নামেন্টে এক অনবদ্য রেকর্ড করে ফেলেছেন ভারতের এই রান মেশিন। টুর্নামেন্টের ফাইনালে একটুর জন্য পরাজিত হলেও একেরপর এক রেকর্ড করা আটকায়নি কোহলির।

আইপিএলে আর এক বিরাট কীর্তি কোহলির

এই আইপিএলে এক মরশুমে সংগৃহীত সর্বোচ্চ মোট ৯৭৩ রান করে বিরাট আগেই রেকর্ড করেছেন। মোট চারটি শতরানও একটি রেকর্ড। এছাড়া সীমিত ওভারের টুর্নামেন্টে বিরাটের মতো এত রান আগে কেউ কখনও করেননি। রেকর্ড সেটাও।

তবে একটি নয়া রেকর্ডের তথ্য সম্প্রতি সামনে এসেছে। সেটা হল, আইপিএলের এক মরশুমে ব্যাটসম্যান হিসাবে ১ হাজারের বেশি মিনিট বিরাট মাঠে ছিলেন। সীমিত ওভারের যেকোনও টুর্নামেন্টে যা এককথায় এক অতিমানবীয় রেকর্ড। আগামিদিনে বিরাটের এই রেকর্ড কেউ ভাঙতে পারে কিনা তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+