কেরলে গর্ভবতী হাতি খুনে তীব্র প্রতিক্রিয়া বিরাট কোহলির, কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক
কেরলে গর্ভবতী হাতি খুনে তীব্র প্রতিক্রিয়া বিরাট কোহলির, কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক
কেরলে গর্ভবতী হাতিকে নির্মমভাবে খুন করার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কঠিন সময়ে সহ-নাগরিকদের মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বিরাটের টুইট ঝড়ের মতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অন্তঃসত্ত্বা হাতির মৃত্যু
কেরলে এক গর্ভবতী হাতিকে জ্বলন্ত বাজি ভর্তি আনারাস খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে সোশ্যাল মিডিয়া। দেশের বিভিন্ন মহলে নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনার নৃশংসতা দেখে আঁতকে ওঠেন নেটিজেনরা।

এফআইআর দায়ের
গর্ভবতী হাতি হত্যার ঘটনায় জড়িত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআফ দায়ের করেছে প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। যদিও ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
বিরাটের টুইট
কেরলের নৃশংসভাবে গর্ভবতী হাতি হত্যার ঘটনায় শিউরে উঠেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাতির স্কেচের ছবি পোস্ট করে ঘটনাকে নিন্দাজনর বলে আখ্যা দিয়েছেন ভিকে। সহ-নাগরিকদের বন্যপ্রাণীদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়ার আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
|
অনুষ্কার প্রতিবাদ
কেরলের নৃশংসভাবে গর্ভবতী হাতি হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। ঘটনাকে অত্যন্ত অমানবিক বলেও আখ্যা দিয়েছেন অনুষ্কা শর্মা।












Click it and Unblock the Notifications