'তোমার ব্যাকফুট পাঞ্চের মতো সুন্দর নয়', কেন উইলিয়ামসনকে এমন বার্তা দিলেন বিরাট

'তোমার ব্যাকফুট পাঞ্চের মতো সুন্দর নয়', কেন উইলিয়ামসনকে এমন বার্তা দিলেন বিরাট

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত ঘরবন্দি গোটা বিশ্ব। স্তব্ধ জনজীবন। বন্ধ সব ধরনের ক্রীড়া ইভেন্ট। এহেন পরিস্থিতিতে বাড়িতে বসে নানা মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হচ্ছেন ক্রীড়াবিদরা। সেই তালিকার অন্যতম সদস্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন দারুণ দক্ষতায় কফি বানিয়েও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির টিপ্পনি থেকে রেহাই পেলেন না।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৪২ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দুই লক্ষ আশি হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। অন্যদিকে নিউজিল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ মানুষ। মৃত্যহ হয়েছে ২১ জনের।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় গোটা মে মাস জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ পরিষেবা। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল সহ অন্যান্য ক্রীড়া টুর্নামেন্ট। এই অবস্থায় প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। কমবেশি একই পরিস্থিতি নিউজিল্যান্ডেও। করোনা ভাইরাসের জেরে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উইলিয়ামসনের পোস্ট

লকডাউনে বাড়িতে আটকে পড়ে থাকা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন নতুন কিছু করার চেষ্টা করেছেন। স্বকীয় পদ্ধতিতে কফি বানিয়েছেন এবং সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। নিচে লিখেছেন, ছয় সপ্তাহের লকডাউনের পর তিনি নতুন কিছু চেষ্টা করলেন। কারও কোনও মন্তব্য করার থাকলে করতে পারেন বলেও লিখেছেন কেন।

বিরাটের প্রতিক্রিয়া

বিরাটের প্রতিক্রিয়া

প্রতিপক্ষ অথচ বন্ধু কেন উইলিয়ামসনের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে এই প্রচেষ্টা উইলিয়ামসনের ব্যাকফুট পাঞ্চের মতো সুন্দর নয় বলেই দাবি করেছেন বিরাট। অন্যদিকে কিউয়ি অধিনায়ককে কফি বানানো নিয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+