বড় রান না পেলেও সচিনের এই রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি, দ্রুততার নিরিখে পিছনে পড়ে গেলেন মাস্টারব্লাস্টার

বড় রান না পেলেও সচিনের এই রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি, দ্রুততার নিরিখে পিছনে পড়ে গেলেন মাস্টারব্লাস্টার

রানের খরা অব্যহত বিরাট কোহলির ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৮ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ব্যাটে বড় রান না পেলেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সচিন তেন্ডলুকরের নজির স্পর্শ করলেন কোহিল।

বড় রান না পেলেও সচিনের এই রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি, দ্রুততার নিরিখে পিছনে পড়ে গেলেন মাস্টারব্লাস্টার

ভারতের ইনিংসের ১৪ নম্বর ওভারে পর পর দু'টি বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৫০০০ ওডিআই রান পূর্ণ করলেন বিরাট। ঘরের মাঠে সচিনের সংগৃহীত রান ৬৯৭৬। বিশ্বে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে পাঁচ হাজার রান পূর্ণ করা ক্রিকেটার হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই তালিকায় অপর দুই ক্রিকেটার হলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। পন্টিং নিজের দেশে মোট ৫৫২১ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্যালিসের ব্যাট থেকে এসেছে ৫১৮৬ রান।

শুধু ঘরের মাঠে পাঁচ হাজার রান করাই নয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান পূর্ণ করেছেন বিরাট। যেখানে এই কৃতিত্ব অর্জন করতে সচিন তেন্ডুলকরের লেগেছিল ১২১টি ইনিংস সেখানে মাত্র ৯৬টি ইনিংস লাগল বিরাটের। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন সচিন। দীর্ঘ ১৫ বছর পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে এই নজির স্পর্শ করলেন বিরাট।

যদিও পর পর দু'টি চার মারার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি কোহলি। ওই ওভারেই পুল শটের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফাইন লেগের ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ভারতীয় বোলারদের দাপটে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৩.৫ ওভারেই ১৭৭ রানে শেষ হয়ে গিয়েছিল তাদের ইনিংস। সফররত দলের হয়ে সর্বোচ্চ রান করেন দেসন হোল্ডার। কেরিয়ারের ১১তম অর্ধ-শতরান করেন তিনি। ভারতের হয়ে চারটি উইকেট নেন যুজবেন্দ্র চহাল। তিনটি উইকেট শিকার ওয়াশিংটন সুন্দরের। সহজ টার্গেট তাড়া করতে নেমে চার উইকেট হারায় ভারত। নতুন অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে ৬০ রান এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+