Virat Kohli-R Ashwin: এক বল খেলতে সাতটি অপশন! কোহলির বক্তব্য ফাঁস করলেন অশ্বিন
২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের রুদ্ধ্বশ্বাস ম্যাচের স্মৃতি এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। যে কোনও টুর্নামেন্টেই যখন এই দুই দল অংশ নিয়েছে আলাদা উত্তেজনা তৈরি করেছে। সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে সেই রোমাঞ্চ এক আলাদা পর্যায়ে পৌঁছে যায়।গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যা হয়েছিল।
সেই ম্যাচে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। কিন্তু শেষ বল বলে চার মেরে ম্যাচ ফিনিশ করেন রবিচন্দ্রন অশ্বিন। রুদ্ধশ্বাস সেই ম্যাচের প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় দলের স্পিনার।

তামিল স্পিনার যখন ব্যাট হাতে ক্রিজে আসেন তখন ১ বলে জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল ২ রান। সেই ম্যাচ প্রসঙ্গে অশ্বিন বলেন, 'আমি মনে মনে খুবই রেগে যাচ্ছিলাম দীনেশ কার্তিকের উপরে। এত কঠিন পরিস্থিতিতে আমাকে ফেলার জন্য। মাঠ ভর্তি দর্শকরা চিৎকার করছিলেন। আমি এত দর্শকের সামনে এই ধরনের পরিস্থিতিতে কখনও ব্যাট করিনি।'

Indian Cricket Team: রাহুলকে নিয়ে আশার আলো, 'অনিশ্চিত’ শ্রেয়সের বিকল্প কারা?
তবে শেষ বলে হোয়াইড হওয়ায় একটা অতিরিক্ত রান যেমন পায় ভারতীয় দল, তেমনই অশ্বিনের সামনেও আরও একটা বল খেলার সুযোগ আসে।
এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'বিরাট আমাকে সেই একটি বল খেলার জন্য সাতটি অপশন দিয়েছিল। আমি যদি এই সমস্ত শট খেলতে সক্ষম হতাম তবে আমি আট নম্বরে ব্যাট করতাম না। এই কথাটা আমি শুধু নিজের মনেই ভেবেছিলাম, কোহলিকে বলতে পারিনি। আমি বিরাটের দিকে যখন তাকালাম, তার চোখ দেখে মনে হল ও অন্য পৃথিবীতে আছে। আমি ছিলাম সেখানে কিন্তু বিরাট যেন অন্য গ্রহে আছেন, আমাকে পৃথিবীতে ফিরে আসতে হয়েছিল।'

একইসঙ্গে অশ্বিনের বক্তব্য, 'হোয়াইড বলের পরেই আমার মনে হয়েছিল, আমরা ম্যাচটা জিততে চলেছি। নিজের মধ্যে পজেটিভ এনার্জিটাকে বজায় রেখেছিলাম ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। এরপর যখনই সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচের ভিডিও দেখেছি রোমাঞ্চিত হয়েছি।' শেষ পর্যন্ত অশ্বিনের ব্যাটেই জয় আসে।












Click it and Unblock the Notifications