বিরাট কোহলি আলিবাগে এবার কিনলেন ৬ কোটি টাকার অভিজাত বাংলো! দেখুন ভিডিও

বিরাট কোহলি আগেই মুম্বইয়ের অদূরে আলিবাগে কিনেছিলেন ফার্মহাউস। এবার তিনি একটি অভিজাত বাংলো কিনলেন ৬ কোটি টাকা দিয়ে।

বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চেনা ছন্দে নেই। তাঁর ভক্তরাও অপেক্ষায় কোহলির ব্যাটে টেস্ট শতরান দেখতে, যা আসেনি ২০১৯ সালের পর থেকে। ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু মার্চের ১ তারিখ থেকে। তার আগে নতুন সম্পত্তি কিনলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মুম্বইয়ের অদূরেই শান্ত, স্নিগ্ধ পরিবেশে চমকপ্রদ বাংলো।

বিরাট কোহলির নতুন বাংলো চোধ ধাঁধিয়ে দেবে

আলিবাগের আবাস ভিলেজে অভিজাত বাংলো তৈরির প্রকল্প রয়েছে আবাস লিভিংয়ের। এই সংস্থার সঙ্গে বাণিজ্যিকভাবেও যুক্ত কিং কোহলি। সংস্থার সোশ্যাল মিডিয়ায় নিশ্চিতকরণ করা হয়েছে, এই প্রকল্পের একটি বাংলো বিরাট কোহলি কিনেছেন। যার দাম ৬ কোটি। ২ হাজার বর্গফুটের বাংলোয় রয়েছে একটি চারশো বর্গফুটের সুইমিং পুল। গ্রামীণ পরিবেশে নির্মিত অত্যাধুনিক ব্যবস্থা সমন্বিত নতুন এই বাংলোটি কিনতে বিরাট ৩৬ লক্ষ টাকা জমা দিয়েছেন স্ট্যাম্প ডিউটি বাবদ।

বিরাটের বাংলোর ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্বে রয়েছেন সুজান খান, যিনি হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী। গত সেপ্টেম্বরে আলিবাগেই বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা একটি ফার্মহাউস কিনেছিলেন। সেটির দাম ছিল ১৯.২৪ কোটি টাকা। এ জন্য ১.১৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি তাঁরা জমা দিয়েছিলেন। বিরাট যেখানে জমি কিনেছেন সেখানে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। ২৫০টি অভিজাত বাংলো-সহ টাউনশিপ গড়ে তোলা হবে। আদিত্য কিলাচাঁদের প্রজেক্ট আবাস লিভিং। এখানে ওয়েলনেস সেন্টার ও স্পা রয়েছে।

আলিবাগে জমির দর প্রতি বর্গফুটে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। উইকেন্ডে অনেকেই এখানে বেড়াতেও যান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে আইনজীবী তথা আলিবাগের আবাস লিভিংয়ের আইনি উপদেষ্টা মহেশ মাত্রে জানিয়েছেন, আবাস সকলকে আকৃষ্ট করছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখান থেকে মান্দোয়া জেটির দূরত্ব মেরেকেটে মিনিট পাঁচেক। স্পিড বোটে মুম্বই যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। তবে শুধু কোহলিই নন, ভারত অধিনায়ক রোহিত শর্মাও আলিবাগে জমি কিনেছেন। রোহিত ২০২১ সালে মাত্রোলি ভিলেজে চার একর জমি কেনেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+