ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোহলি, কী বললেন ভারতের অধিনায়ক

ক্রিকেট বিশ্ব যখন একই গুহায় বাঘ-সিংহের থাকা নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনিকে যাবতীয় প্রশংসায় ভরিয়ে এই বিতর্কের নিষ্পত্তি ঘটিয়েছেন ভারতের বিশ্বকাপগামী দলের অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেট বিশ্ব যখন একই গুহায় বাঘ-সিংহের থাকা নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনিকে যাবতীয় প্রশংসায় ভরিয়ে এই বিতর্কের নিষ্পত্তি ঘটিয়েছেন ভারতের বিশ্বকাপগামী দলের অধিনায়ক বিরাট কোহলি। বুঝিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে অগ্রজর কোনো স্বার্থ কিংবা ব্যক্তিত্বের সংঘাত নেই। বরং ক্যাপ্টেন কুল মাঠে তাঁকে দল চালানোর ক্ষেত্রে সব রকম স্বাধীনতা দেন বলেই দাবি বিরাট কোহলির।

ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোহলি, কী বললেন ভারতের অধিনায়ক

উল্টে যে বা যারা অনবরত মহেন্দ্র সিং ধোনির সমালোচনায় মুখর, তাঁদের কড়া কথা শোনাতেও ছাড়েননি ভারতের অধিনায়ক। আক্ষেপের সুরে বিরাট বলেছেন, ভারতের সবচেয়ে সফল অধিনায়কের সমালোচনা মেনে নেওয়া মুশকিল। যে বা যারা এমন কাজ করে চলেছেন তাঁদের ভালো কিছুর জন্য অপেক্ষা করার ধৈর্য্য নেই বলেই মনে করেন মিস্টার রাফ অ্যান্ড টাফ।

বিরাট কোহলির কথায়, মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটে অমূল্য সম্পদ। বিশ্ব ক্রিকেটে ধোনির মতো স্মার্ট ব্যক্তিত্ব তিনি দেখেননি বলেই অকপটে স্বীকার করেছেন ভারতের বিশ্বকাপগামী ক্রিকেট দলের অধিনায়ক। বলেছেন, ধোনি হলেন অভিজ্ঞতার ভাণ্ডার। উইকেটের পিছনে ক্যাপ্টেন কুলের অবদান ভারতীয় ক্রিকেট ভুলবে না বলেও জানিয়েছেন বিরাট কোহলি।

একই সঙ্গে নেতা ধোনির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে ধোনির মতো ব্যক্তিত্বের দলে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের অধিনায়ক। একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মারও প্রশংসাও করেছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+