অনুষ্কা পাশে না থাকলে পাগল হয়ে যেতেন! বিস্ফোরক বিরাট
বিরাট কোহলির মুখে আবারও অনুষ্কা শর্মার প্রশংসা। একজন ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন। অন্যজন বলিউড অভিনেত্রী। দেশের অন্যতম হিট জুটির নাম বিরুষ্কা। কঠিন সময় স্ত্রী অনুষ্কা শর্মা যেভাবে তাঁর পাশে থেকেছেন তারজন্য সহধর্মীনির ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিরাটের মুখে বরাবরই অনুষ্কার প্রশংসা শোনা গিয়েছে। এর আগেও তিনি বলেছিলেন অনুষ্কা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ। জীবনের বারবারই কঠিন সময় স্ত্রীকে পাশে পেয়েছেন কিন্তু বিরাট। সম্প্রতি একটি সাক্ষাৎকার কোহলি বলেন, 'একটা সময় মানসিক অবসাদ আমাকে গ্রাস করছিল। সেই সময় অনু্ষ্কা না থাকলে আমি পাগল হয়ে যেতাম।'

একইসঙ্গে কোহলি বলেন,'সেই সময় প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলাম। পাবলিক ফিগার হওয়ার সমস্যা কী ? অভিনেত্রী হওয়ায় অনুষ্কা সেটা উপলব্ধি করতে পারেন। তাই কঠিন সময় ওর সঙ্গে আলোচনা করলে মন অনেকটাই হালকা হয়।'
ক্রিকেট কেরিয়ারে লম্বা একটা সময় রানের খরা চলেছিল বিরাটের ব্যাটে, টেস্ট বা টি-টোয়েন্টি কোনও ফর্ম্যাটেই রান পাচ্ছিলেন না কোহলি। এমনকি একের পর এক ফরম্যাট থেকে নেতৃত্বও ছেড়ে দেন।কিন্তু অন্ধকার সময় কাটিয়ে আবারও আলোর দিশা দেখতে পেয়েছেন কোহলি। অবশেষে গত বছর এশিয়া কাপ থেকে বিরাটের ব্যাটে আবারও রান এসেছে।

সুখের এই সময় অবশ্য কঠিন দিনগুলির কথা ভোলেননি প্রাক্তন আরসিবি অধিনায়ক। কঠিন সময় পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরাট বলেছেন,'একটা সময় সেরা হওয়ার ইঁদুর দৌড়ে ঢুকে পড়েছিলাম। তখন মনে হয়েছিল চারপাশের পরিবেশ ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। সেই সময় ক্রিকেট থেকেও দূরে সরে যাবো বলে ভেবেছিলাম। কিন্তু কঠিন ওই সময় অনুষ্কা সব সময় পাশে ছিল।'

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications