ওয়েলিংটনে অনুশীলনে ভারত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বিরাট কোহলির
ওয়েলিংটনে অনুশীলনে ভারত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বিরাট কোহলির
আগামী শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ বাড়ছে। ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কিউয়ি-দের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরকদমে।

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বিরাট কোহলির ভারত। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকেও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। ব্যাটিং তো বটেই, ভারতের বোলিং আক্রমণকেও এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এহেন দলের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পর্যুদস্ত হওয়া নিউজিল্যান্ডর চ্যালেঞ্জ সামলানো খুব একটা কঠিন হবে বলে মনে করেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও ঘরের মাঠে নিউজিল্য়ান্ডকে সমীহ করতে কোনও কসুর করেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দলের ক্রিকেটাররা ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিবিড় অনুশীলনে মগ্ন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। প্রস্তুতিতে ফিটনেসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যার পৌরহিত্যে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশের ফিট আইকন বিরাট চান যে তাঁরই মতো মাঠে একশো শতাংশ দিক দলের সতীর্থরা। সে কথা তিনি একাধিকবার প্রকাশ্যেও জানিয়েছেন। বরাবারই বলেছেন, ফিটনেসেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Good session out in the middle 💪💪 <a href="https://twitter.com/hashtag/NZvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#NZvIND</a> <a href="https://t.co/AdjtWSX2em">pic.twitter.com/AdjtWSX2em</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1230025356708630528?ref_src=twsrc%5Etfw">February 19, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সেই ফর্মুলাই আরও একবার প্রকাশ্যে তুলে ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে পোস্ট করা ছবিতে ঝাঁপিয়ে বল ধরতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার নেতাকে। ছবির ওপরে তিনি লিখেছেন, 'গুড সেশন আউট ইন দ্য মিডল'। সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications