'ওয়ার্নের বোলিং অ্যাকশন নকল করতাম', কিংবদন্তির স্মৃতি রোমন্থনে কোহলি

'ওয়ার্নের বোলিং অ্যাকশন নকল করতাম', কিংবদন্তির স্মৃতি রোমন্থনে বিরাট কোহলি

প্রায় দেড় মাস হতে চলল বিশ্ব ক্রিকেটে গভীর শূন্যতা তৈরি করে পরলোকে গমন করেছেন শেন ওয়ার্ন। থাইল্যান্ডে সময় কাটাতে এসে হঠাৎই ৪ মার্চ হৃদযন্ত্র বিকল হয়ে কিংবদন্তি এই স্পিনারের প্রয়াণের বেদনা এখনও কষ্ট দেয় ক্রিকটপ্রেমীদের।

শুধু ওয়ার্নের অগুণিত সমর্থক বা ক্রিকেটকে যাঁরা ভালবাসেন তাঁরাই নন, এই খেলার সঙ্গে যুক্ত বহু মানুষ অজি নক্ষত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং আরসিসিবর উইকেটরক্ষক দীনেশ কার্তিক।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

ওয়ার্নের সমসাময়িক না হলেও তাঁকে কাছ থেকে পাওয়ার সুযোগ হয়েছিল বিরাট কোহলির সামনে। বিভিন্ন সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ওয়ার্নকে পেয়েছিলেন বিরাট। লেগ স্পিনারের সঙ্গে মাঠের বাইরে কাটানো বেশ কিছু স্মরণীয় স্মৃতির কথা আরসিবি বোল্ড ডাইরিস' তুলে ধরলেন বিরাট। ওয়ার্নের বোলিং অ্যাকশন ছিল অত্যন্ত সহজ বোধ্য এবং ছোট বেলায় অনেকেই সেই অ্যাকশন নকল করার চেষ্টা করেছেন আমাদের মধ্যে। ব্যতিক্রম নন বিরাটও। তিনি বলেছেন, "আমি একটা সময়ে তাঁর বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করতাম। এই খেলার উপর এমনই প্রভাব ছিল তাঁর, একজন দারুণ মানুষও ছিলেন তিনি। ওনার সঙ্গে মাঠের বাইরে কিছু সময় কাটানোর সুযোগ আমার হয়েছিল। সব সময়ে পজিটিভ ভাবতেন এবং কোনও কথা লতে হয় তাই বললেন, এমনটা করতেন না। গঠনমূলক আলোচনা করতেন এবং সেখান থেকে আপনি অনেক কিছু শিখার সুযোগ থাকত। টেস্ট ক্রিকেট নিয়ে উনি অত্যন্ত প্যাশনেট ছিলেন। ওনার মতো আত্মবিশ্বাসী মানুষ আমি খুব একটা দেখিনি।"

গ্লেন ম্যাক্সওয়েল:

গ্লেন ম্যাক্সওয়েল:

নিজের দেশের তারকা ক্রিকেটারের সম্পর্কে বলতে গিয়ে আবেগ ধরা পড়ে ম্যাক্সির কথায়। তিনি বলেন, "ছোট থেকে বড় হয়ে ওঠার পথে আমার অনেক হিরো ছিল। আমি তাদের খেলা দেখতমা। সে যে শুধু ক্রিকেট থেকেই হবে, এমনটা নয়, অন্যান্য খেলা থেকেই সেটা হতে পারে।। তাঁদের মধ্যে একজন ছিলেন শেন ওয়ার্ন। শেন শুধু এই খেলার মধ্যেই নতুন জোয়ার আনেননি, তিনি বদলে দিয়েছিলেন স্পিন বোলিং-এর ধারণাকেই। উনি আসার পর প্রত্যেকটা দলেরই মনে হয়েছিল যে সাফল্য পাওয়ার জন্য দলে একজন লেগ স্পিনার প্রয়োজন। ওনার থেকে অনুপ্রেরণা পেয়েছি আমি। শুধু স্পিন বোলিং নিয়ে নয়, বিবিধ বিষয় নিয়ে আলোচনা করতে তিনি।"

দীনেশ কার্তিক:

দীনেশ কার্তিক:

নিজের কেরিয়ারে একাধিক বার ওয়ার্নের মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল দীনেশ কার্তিকের। তারকা স্পিনারের সঙ্গে কাটান বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা থেকেই কিছু তুলে ধরেছেন কার্তিক। তিনি বলেছেন, "যাঁরা ওর সঙ্গে খেলেছেন তাঁরা বলতে পারবেন মাঠের মধ্যে এবং মাঠের বাইরে ওর বিভিন্ন কার্যকলাপের বিষয়ে। খুব রঙিন মানুষ ছিলেন ওয়ার্ন। অনেক দিক থেকে ক্রিকেট বিশ্ব থেকে তিনি আলাদা ছিলেন, দারুণ প্রকৃতির মানুষ ছিলেন। বরাবর ওনার ফ্যান আমি এবং আমি জীবনে যত লেগ স্পিনারের বিরুদ্ধে খেলেছি তাঁদের মধ্যে সেরা শেন ওয়ার্ন।"

আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্ন:

আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্ন:

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৫টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওয়ার্না। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৭০৮। এক দিনর ক্রিকেটে অজিদের হয়ে ওয়ার্ন খেলেছেন ১৯৩টি ম্যাচে এবং সংগ্রহ করেছেন ২৯৩টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+