টেস্ট অধিনায়ক হিসেবে ফের ধোনিকে পিছনে ফেললেন বিরাট, টস হারাতেও অপ্রতিরোধ্য কোহলি!

ওভাল টেস্টে ভারতকে নেতত্ব দিতে গিয়ে মহেন্দ্র সিং ধোনিকে আরও একবার পিছনে ফেললেন বিরাট কোহলি। চলতি সিরিজেই টস হারার নিরিখে ধোনির রেকর্ড টপকে গিয়েছিলেন। তবে এবার একটি গৌরবজনক রেকর্ডের অধিকারী হলেন বিরাট। বিরাট ছাড়া এর আগে কোনও ভারত অধিনায়ক বিদেশের মাটিতে কোনও একটি দেশে ১০টি টেস্টে ভারতকে নেতৃত্বে দিতে পারেননি।

অধিনায়ক হিসেবে ফের ধোনিকে পিছনে ফেললেন বিরাট

লিডসে ভারত অধিনায়ক হিসেবে ধোনির একটি রেকর্ড স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। এদিন নিজেই গড়লেন নতুন রেকর্ড। ওভাল টেস্টে ইংল্যান্ডের মাটিতে দশম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট। এর আগে ইংল্যান্ডের মাটিতেই ৯টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৮ সালে প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। পাঁচ টেস্টের সিরিজ ভারত ১-৪ ব্যবধানে হেরেছিল। ওই সিরিজের শেষ টেস্টে ওভালে ভারত পরাজিত হয়েছিল ১১৮ রানে। এরপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট কোহলির ভারত ইংল্যান্ডের মাটিতেই মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। রিজার্ভ ডে-তে সেই টেস্টেও হেরে যান বিরাটরা। চলতি সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র হওয়ার পর লর্ডস টেস্টে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় বিরাট কোহলির ভারত। কিন্তু সিরিজের তৃতীয় টেস্টেই লিডসে ইনিংস হারের সম্মুখীন হতে হয়। কোনও একটি দেশে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার নিরিখে বিরাট ও ধোনির পরেই রয়েছেন সুনীল গাভাসকর। সানির নেতৃত্বে ভারত পাকিস্তানে আটটি টেস্ট খেলেছে। এ ছাড়া অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন সাতটি টেস্টে।

ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসেবে লিডসেই প্রথমবার টস জিতেছিলেন বিরাট। সেই টেস্টেই হারতে হয়। আজ ওভালে ফের টস হেরে গিয়েছেন বিরাট কোহলি। ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। ভারতকে এই নিয়ে ৬৫তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন বিরাট। তার মধ্যে এদিন নিয়ে টস হারলেন ৩৭টি টেস্টে। যে ৩৬টি টেস্টে এর আগে তিনি টস হেরেছেন তার মধ্যে ভারত জিতেছে ১৫ বার। মহেন্দ্র সিং ধোনি ভারতকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে টস হেরেছেন ৩৪টি টেস্টে। এই ৩৪টির মধ্যে ভারত জিতেছে ১৮টিতে, হেরেছে ৯টিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্টে টস হেরেছেন ২৮টিতে, এর মধ্যে ভারত ১২টিতে জিতেছে, হেরেছে ৯টিতে। সুনীল গাভাসকর ২৫টি এবং মনসুর আলি খান পতৌদি টেস্ট অধিনায়ক হিসেবে টস হেরেছেন ২০ বার।

এদিকে, বাসু পরাঞ্জপের প্রয়াণের কারণে ভারতীয় দল তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে খেলছে কালো আর্মব্যান্ড পরে। ওভাল টেস্টের প্রথম ঘণ্টায় রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত। ওপেনিং জুটি ভাঙেন এক বছর পর টেস্ট খেলতে নামা ক্রিস ওকস। ২৭ বলে ১১ রান করে কট বিহাইন্ড হন রোহিত, নবম ওভারের শেষ বলে দলের ২৮ রানের মাথায়। জলপানের বিরতির পরের ওভারের পঞ্চম বলেই অলি রবিনসনের বলে লেগ বিফোর হন লোকেশ রাহুল। ডিআরএসের আশ্রয় নিয়েও লাভ হয়নি। ভারতের দ্বিতীয় উইকেটও পড়ে ২৮ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+