মেসি পিছনে সামনে কোহলি , এ কেমন খেলা ,জানুন
লিওনেল মেসিকে টপকে গেলেন বিরাট কোহলি। সবচেয়ে দামীতম খেলোয়াড়দের সাম্প্রতিক তালিকা তৈরি করেছে ফোর্বস।
দারুণ সময় যাচ্ছে বিরাট কোহলির। ফোর্বসের মূল্যবান ক্রীড়াবিদদের তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি বিরাট কোহলি। এমনকি টপকে গেছেন লিও মেসিকেও।

পৃথিবীর দামীতম খেলোয়াড়দের এ বছরের তালিকা বার করেছে ফোর্বস। তাতে অনেককে টেক্কা দিয়েছেন বিরাট কোহলি। সেরা দশের সাত নম্বরে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। শুধু ভারতীয় হিসেবেই নন, ক্রিকেটার হিসেবেও এটা নজির। আর কোনও দেশের ক্রিকেটার এই তালিকায় ঢুকতে পারেননি। বিরাটের ভ্যালুয়েশন হয়েছে ৯৪ কোটি টাকা।
মোট আয়ের পরিমাণ, ভ্যালুয়েশন হয়েছে। সপ্তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের আয় ১ মিলিয়ন ডলার বেশি মেসির থেকে। তবে সবচেয়ে এগিয়ে তালিকার এক নম্বরে রয়েছেন রজার ফেডেরার। তাঁর বার্ষিক আয় ৩৭.২ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪১ কোটি টাকা। দু নম্বরে রয়েছেন বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস। তিন নম্বরে রয়েছেন সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স দুনিয়াকে বিদায় জানানো উসেন বোল্ট।

এদিকে মেসি রয়েছেন তালিকার ন'নম্বরে। তাঁর ভ্যালুয়েশন ৮৭ কোটি টাকা। মেসিকে শুধু বিরাট কোহলিই টেক্কা দেননি। টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেন রয়েছেন তালিকার চার নম্বরে। তাঁর মূল্য এসেছে প্রায় ১৭৫ কোটি টাকা।












Click it and Unblock the Notifications