IPL 2024: ডায়েটকে পাঠালেন মাঠের বাইরে, ফোনে জাঙ্ক ফুড অর্ডার করছেন বিরাট! দেখুন ভিডিও
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন লিগের 'লাস্ট বয়'। মাঠে দলের পারফরম্যান্স যতই তলানিতে থাকুক না কেন বিরাট কোহলি কিন্তু সব সময়ই চর্চার মধ্যে রয়েছেন। মাঠে হোক বা মাঠের বাইরে শুধু দলের হয়ে ব্যাটিং দিয়ে মনোরঞ্জন নয়, পাশাপাশি ফিল্ডিং করার সময় সতীর্থদের সঙ্গে রসিকতাও করে থাকেন কোহলি। এমনকী এও দেখা গিয়েছে, বাউন্ডারি লাইনের ধারে দর্শকদের সঙ্গে মশকরা করতেও দেখা যায় বিরাটকে।
ভারতীয় ক্রিকেটে ফিটনেসে বিপ্লব এনেছেন বিরাট কোহলি। তাঁর ফিটনেস ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ অংশ ডায়েট চার্ট। নিরামিষভোজী বিরাট নিজের খাওয়ার বিষয়ে প্রবল সতর্ক থাকেন। কিন্তু সেই কোহলিই ফোনে অর্ডার করলেন জাঙ্ক ফুড। অবাক হচ্ছেন নিশ্চই। হওয়ার কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি ভিডিও প্রবল ভাইরাল হয়েছে সেখানেই বিরাটকে ফোনে জাঙ্ক ফুড অর্ডার করতে শোনা যাচ্ছে।

আরসিবি পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি সতীর্থ ফাফ ডু প্লেসিস এবং মহম্মদ সিরাজের সঙ্গে সোফায় বসে আছেন। তাঁকে ফোনে কথা বলতে শোনা যায়, "ফির স্যান্ডউইচ, ফির পিজ্জা, ফির আলু চাট, ফির বরফি। তু চালু রাখ, মে আতা হুন (তুমি চালিয়ে যাও, আমি আসছি)"। কোহলির এমন কথায় তাঁর সতীর্থরা অবাক হয়ে যান।
ফাফ ডু প্লেসিস, যিনি কোহলির পাশে সোফায় 'ঘুমিয়েছিলেন', অবাক হয়ে জেগে ওঠেন। সিরাজ জিজ্ঞেস করে, "তোমার ডায়েট?" যার জবাবে কোহলি অস্বস্তিতে উত্তর দেন, "কী ডায়েট? আমাকে খেতে দাও।' নেট দুনিয়ায় ঝড় তুলেছে বিরাটের এই ভিডিও।
Virat Kohli said, 'Abey, khaane de na mere ko' to Siraj and Faf on Jio shoot. 😂👌 pic.twitter.com/zhdjXcsQD1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 13, 2024
এরআগে ডায়েট চার্ট ভুলে কেকেআর ক্রিকেটাররাও মজেছিলেন গোলাপ জাম মিষ্টিতে। নাইট রাইডার্সের আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকে দলের সদস্যদের মিষ্টি মুখ করাতে দেখা গিয়েছিল। কেকেআরের প্রকাশ করা একটি ভিডিও দেখা গিয়েছে ঈদের রাতে এক প্লেট গোপাল জাম মিষ্টি নিয়ে হাজির রহমানুল্লাহ গুরবাজ। মিচেল স্টার্ক থেকে ফিল সল্ট প্রত্যেকেই নিলেন গোলাপ জামের স্বাদ। ডায়েট চার্টকে ভুলে গিয়ে নাইট ক্রিকেটাররা যেন বললেন এ স্বাদের ভাগ হবে না।












Click it and Unblock the Notifications