বিরাট কোহলি কি আউট ছিলেন? কি বলবেন? মতামত চাইল বিসিসিআই

আউট নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। আর তাই দেখে বিসিসিআই টুইটারে জিজ্ঞাসা করেছে ক্রিকেটভক্তদের যে কোহলি আউট ছিলেন কিনা।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বন্দিত ব্যাটসম্যানদের অন্যতম। তাঁর ভালো বা খারাপ খেলার উপরে অনেককিছু নির্ভর করছে। তবে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে চার ইনিংস মিলিয়ে ভাগ্য যেন কিছুতেই কোহলির সঙ্গ দিচ্ছে না। দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ানরা যেন বিরাটের খারাপ ভাগ্য সঙ্গে নিয়েই এদেশে এসেছেন।[(ছবি) ভারতীয় বোলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ]

এদিন যেমন তৃতীয় দিন প্রায় পুরোটা সময়ই ভারত ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার উপরে কর্তৃত্ব বজায় রেখেছিল। কোহলি নিজেও ব্যাট হাতে শুরুটা খারাপ করেননি। তবে জোস হ্যাজেলউডের একটি বলে এলবিডব্লিউ হয়ে ১৫ রান করে ফিরতে হল তাঁকে।

বিরাট কোহলি কি আউট ছিলেন? কি বলবেন? মতামত চাইল বিসিসিআই

আর সেই আউট নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সেই সময়ে নন স্ট্রাইকিং এন্ডে আম্পায়ার ছিলেন নাইজেল লং। তিনি হ্যাজেলউডের আবেদনে সাড়া দিয়ে আউট বলে ঘোষণা করেন। কোহলি নিশ্চিত ছিলেন, বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে লেগেছে। তিনি ডিআরএসের জন্য আবেদনও করেন।

OUT or NOT OUT ? Richard Kettleborough thought it was out. What do you think ? #Virat @Paytm #INDvAUS pic.twitter.com/ytG40lfuwt
— BCCI (@BCCI) 6 March 2017

অফস্টাম্পের একহাত বাইরে থেকে আসা বল হলেও তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো সব দিক বিবেচনা করে কোহলিকে আউট দেন। সেই আউট নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড মতামত জানতে চেয়েছে সকলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+