কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় আনবেন কবে? বহুল চর্চিত প্রশ্নের বাউন্সার সপাটে চলালেন বিরাট

একরত্তি মেয়ের ছবি কবে প্রকাশ্যে আনবেন, জানালেন ভারত অধিনায়ক কোহলি

গত জানুয়ারিতে এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা ও মা হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তবু কোনও এক অজ্ঞাত কারণে এতদিন সেই একরত্তিকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন বিরুষ্কা। এর কারণ ব্যাখ্যা করার পাশাপাশি কন্যার ছবি কবে প্রকাশ্যে আনবেন, তারও আভাস দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যা শুনে হয়তো খুব একটা খুশি হবেন না নেটিজেনরা।

কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় আনবেন কবে? বহুল চর্চিত প্রশ্নের বাউন্সার সপাটে চলালেন বিরাট

সাধারণত সেলেব্রিটি দম্পতিদের সন্তানদের ছবি খুব সহজেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও শিশুর বাবা-মা তো কখনও অন্য কারোর আগ্রহে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবি। সেই জায়গায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা কিন্তু অন্যান্যদের থেকে স্বতন্ত্র। গত জানুয়ারি মাসে বাবা-মা হয়ে গেলেও এখনও কন্যা সন্তানের ছবি গোপনই রেখেছেন তারকা দম্পতি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিরাট কোহলি যা বললেন, তা যথার্থ এবং যুক্তিযুক্ত।

ইংল্যান্ড সফরের আগে মুম্বইয়ে সপরিবারে কোয়ারন্টাইনে রয়েছেন বিরাট কোহলি। ভারত ছাড়ার আগে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তার অন্যতম কন্যা ভামিকা সংক্রান্ত প্রশ্নের উত্তর সোজা ব্যাটেই দিয়েছেন বিরাট। ভামিকা কথার অর্থ জানতে চাওয়ার পাশাপাশি ভারত অধিনায়কের কন্যার মুখ দেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রশ্নকর্তা। তাঁকে হতাশই করেছেন বিরাট।

প্রথমে কন্যার নামের অর্থ বুঝিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেছেন যে দেবী দুর্গার অন্য নাম ভামিকা। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর সোজাসাপ্টা ভাষায় দিয়েছেন বিরাট। সাফ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া কী তা না বোঝা পর্যন্ত কন্যার ছবি তিনি এবং তাঁর অনুষ্কা শর্মা ভাইরাল হতে দেবেন না বলে ঠিক করেছেন। কন্যা এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিজে নেবে বলেও আশা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক।

আগামী ২ জুন মুম্বই থেকে ইংল্যান্ডের বিমান ধরবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় ক্রিকেট দলের অনেক সদস্যই সপরিবারে হোটেল কোয়ারেন্টাইনে দিন কাটাচ্ছেন। অতি সন্তর্পণে গোটা ব্যবস্থা পরিচালনা করছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+