বিরাট কোহলি-র ফের শতরান, দক্ষিণ আফ্রিকার মাটিতে লড়াকু ইনিংস
জোহনেসবার্গে-র দ্বিতীয় টেস্টে জোর লড়াইতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট পকেটে খুইয়ে তীয় টেস্টে লড়াইতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।
যে স্বপ্ন দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেই স্বপ্নপূরণ করলেন বিরাট কোহলি। সেরে ফেললেন কেরিয়ারের ২১ তম টেস্ট সেঞ্চুরি।
পাশাপাশি তৈরি করলেন নতুন নজির। ২১ বছর বাদে ফের একবার কেউ দক্ষিণ আফ্রিকার মাটিতে কেউ শতরান করলেন। এর আগে সচিন ১৯৯৬-৯৭ সালে অধিনায়ক হিসেবে শতরান করেছিলেন। বিরাটও সচিনের জুতোয় প্রকৃত অর্থে পা গলালেন।
Leading from the front #TeamIndia Skipper @imVkohli as brings up his 21st Test 💯 #FreedomSeries #SAvIND pic.twitter.com/INgkFgzytF
— BCCI (@BCCI) January 15, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>একদিকে যখন উইকেটে বাকি ভারতীয় ব্যাটসম্যান ছাপ ছাড়তে ব্যর্থ , ঠিক তখনই লড়াকু ও দায়িত্বশীল ইনিংস খেললেন ভারত অধিনায়ক বিরাটক কোহলি। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও অধিনায়কই সেখানে সেঞ্চুরি করতে পারেননি।
টেস্ট ক্রিকেটে ২১ তম শতরান করে কোহলি ডেভিড ওয়ার্নার, গ্যারি কার্স্টেন, অ্যান্ড্রু স্ট্রস, এবি ডিভিলিয়ার্স ও ডেভিড বুনের সারিতে চলে এলেন। এদিকে ব্যাটসম্যানদের মধ্যে ডিভিলিয়ার্স ও ওয়ার্নারই এখনও খেলেন। এই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে এতগুলি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় অধিনায়ক।
📸 #ShotOfTheDay pic.twitter.com/tXHvLlwMVM
— BCCI (@BCCI) January 15, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ফের শতরানের সারণীতে অধিনায়ক বিরাট কোহলি। কেপটাউন টেস্টের দুটি ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তখন সকলেই ফের একবার সেই চিরাচরিত ছকে অধিনায়কের ব্যর্থতার দায় তাঁর স্ত্রী-র ওপর চাপিয়ে দিয়েছিলেন।
Click it and Unblock the Notifications