আরও এক রেকর্ডের মুখে দাঁড়িয়ে কোহলি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে নামছে ভারত
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরের প্রথম টি২০ ম্যাচে এদিন নামছে বিরাট কোহলির ভারত।
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরের প্রথম টি২০ ম্যাচে এদিন নামছে বিরাট কোহলির ভারত। এই প্রথম আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ খেলবে ভারত। বিরাট কোহলি ব্যাটসম্যান হিসাবে আর এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে।

আর মাত্র ১৭ রান করলেই টি২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২০০০ রান করা ক্রিকেটার হবেন তিনি। এখন কোহলি দাঁড়িয়ে ১৯৮৩ রানে। ৫৭টি ম্যাচে ৫৩টি ইনিংসে এই রান করেছেন তিনি।
কোহলির আগে রয়েছেন আরও তিনজন ব্যাটসম্যান যাঁরা টি২০তে সর্বোচ্চ রান করেছেন। মার্টিন গাপ্টিল (২২৭১ রান), ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০ রান) ও শোয়েব মালিক (১৯৮৯ রান)।
এদিন ডাবলিনে কোহলি ১৭ রান করে ফেলতে পারলেই সবচেয়ে তাড়াতাড়ি ২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। যদি এই ইনিংসে না পারেন, তা হলেও এই রেকর্ড কোহলির নামেই হতে চলেছে।
কারণ ম্যাককালাম ৬৬টি ইনিংসে, গাপ্টিল ৬৮টি ইনিংসে ২ হাজার রানের মাইলস্টোন টপকেছেন।
টি২০ আন্তর্জাতিকে একটিও শতরান আসেনি কোহলি ব্যাট থেকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে ভারত। কোহলি শতরান করতে পারেন কিনা সেটাই দেখার।
এখান থেকে ইংল্যান্ড উড়ে যাবে ভারত। সেখানে ৩টে টি২০, ৩টে একদিনের ম্যাচ ও ৫টি টেস্টের সিরিজ খেলবে ভারত। সিরিজ শেষ হবে ১২ সেপ্টেম্বর ওভালে। যার অর্থ প্রায় আড়াই মাস বিলেত সফরে কাটবে ভারতীয় খেলোয়াড়দের।












Click it and Unblock the Notifications