Virat Kohli On Babar Azam: বিরাটের মুখে বাবরের প্রশংসা, ট্রফির প্রার্থনায় তিরুপতি মন্দিরে রোহিত
ক্রিকেট বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের মূল ফোকেস ভারত পাকিস্তান ম্যাচ। তবে তার আগে মহড়া হয়ে যাবে এশিয়া কাপে। বাবর বনাম বিরাটের দ্বৈরথেও থাকবে সকলের চোখ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান একাধিকবার মুখোমুখি হতে পারে। এমন সম্ভাবনাও রয়েছে। মেগা দুই টুর্নামেন্টের আগে বিরাটের মুখে বাবরের স্তুতি।
২২ গজে দু'জন একেবারে একে অপরের কঠিনতম প্রতিদ্বন্দ্বী বললেও ভুল হবে না। আবার ২২ গজের বাইরে একে অপরের প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা, সম্ভ্রম আর ভালোবাসা। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিরাট ভূয়সী প্রশংসা করেছেন বাবরের।

প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''২০১৯ সালের বিশ্বকাপের ম্যাচের পরে ইমাদ ওয়াসিম আমার কাছে বাবরকে নিয়ে আসে। ইমাদকে আমি অনূর্ধ্ব-১৯ থেকে চিনতাম। সেই প্রথম বাবরের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা অনেক ক্ষণ কথা বলেছিলাম।'' গত কয়েক বছরে ব্যাটসম্যান হিসাবে অনেক উন্নতি করেছেন বাবর। সেই কথাও বলেছেন বিরাট।
এখানেই থেমে না থেকে বিরাট কোহলি আরও বলেন, ''বাবর ধীরে ধীরে আরও উন্নতি করেছে। এখন ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ওর বিরুদ্ধে খেলতে ভাল লাগে। বাবরের প্রতি প্রথম দিন থেকেই আমার শ্রদ্ধা, সম্ভ্রম ছিল। যার এখনও পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। সব ফর্ম্যাট মিলিয়েই ও সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার।'' এরআগে বাবর আজমও বিভিন্ন সময়ে বিরাট কোহলির প্রশংসা করেন।
A bond beyond boundaries!
— Star Sports (@StarSportsIndia) August 12, 2023
Here's what @imVkohli had to say about his 1st interaction with @babarazam258 & his genuine admiration for the Pakistani skipper!
Put your #HandsUpForIndia & tune-in to #INDvPAK on #AsiaCupOnStar
Sep 2, Saturday | 2 PM Onwards | Star Sports Network pic.twitter.com/vvkbrePWFe
এশিয়া কাপ শুরুর আগে ঈশ্বরের দ্বারস্থ অধিনায়ক। স্ত্রী ও কন্যাকে নিয়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির দর্শনে পৌঁছে গিয়েছিলেন রোহিত। রোহিতের আগমনের খবর মন্দির কর্তৃপক্ষের কাছে আগেই ছিল। ভিডিয়োতে দেখা যায় রোহিত ও তাঁর পরিবারকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে পুলিশ।
রোহিত- ঋতিকা নিষ্ঠাসহ আধ ঘণ্টা ধরে বালাজির পুজো দিলেন বলে তিরুপতি মন্দিরের এক পুজারি জানিয়েছেন। তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিয়ে ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। রোহিত কি ট্রফির খোঁজে তিরুপতিতে গেলেন!
Rohit Sharma & his family at Tirupathi Balaji Temple ahead of Asia Cup. #RohitSharma𓃵#hitman #ViratKohli #INDvWI
— PRADEEP (@pradeepp2405) August 13, 2023
- Beautiful pictures. pic.twitter.com/pLTAvl3ebx
এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন তিনি।ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে।
যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications