Virat Kohli: বিরাট বিতর্ক! ইনস্টাগ্রাম থেকে আয়ের তথ্যকে মিথ্যা দাবি কোহ‌লির

বিরাট কোহলির ইনস্টাগ্রাম থেকে আয় কত? এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রোনাল্ডো-মেসিদের মতোই সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় কিং কোহলিও। সমাজ মাধ্যমে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের টেক্কা দেন প্রাক্ত‌ন ভারত অধিনায়ক। সোশ্যাল সাইটে তাঁর ভক্ত সংখ্যাও রেকর্ড পরিমাণ। এই পরিস্থিতিতে শুক্রবার হুপার এইচকিউ-এর একটি তথ্য সামনে আসে।

আন্তজার্তিক এই সংস্থাটির পক্ষ থেকে বিশ্বের প্রথম সারির ক্রীড়াবিদদের ইনস্টাগ্রাম থেকে আয়ের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় যেমন ছিল রোনাল্ডো-মেসির নামও, তেমনই ছিল বিরাট কোহলির নামও। সংস্থাটির প্রকাশিত তালিকায় প্রথম ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় বিরাট কোহলি। এক একটি পোস্ট করার জন্য প্রাক্তন ভারত অধিনায়ক ১৪ কোটি টাকা নেন।

বিরাট

বিরাটের ইনস্টাগ্রাম থেকে আয়ের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই তথ্য চমকে দেওয়ার মতোই যথেষ্ট ছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কাহানি মে টুইস্ট। তাঁর ইনস্টাগ্রাম থেকে আয়ের তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। টুইট করে খোদ একথা জানালেন বিরাট কোহলি।

হুপার এইচকিউ-এর দাবি অনুয়ায়ী ১১.৪৫ কোটি টাকার যে অঙ্ক বলা হয়েছে সেটিকে ভুল বলেছেন বিরাট। কোহলি টুইটারে তিনি লিখেছেন, "যা পেয়েছি তা নিয়ে কৃতজ্ঞ এবং ঋণী থাকব। তবে সোশ্যাল মিডিয়া থেকে আমার আয় নিয়ে যে খবর ঘুরে বেড়াচ্ছে তা সত্যি নয়।"

কোহলি

ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫০ মিলিয়নে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসাবে এই নজির স্পর্শ করেছেন বিরাট কোহলি। সমাজ মাধ্যমে পারিবারিক জীবনের ছবি যেমন পোস্ট করেন, তেমনই বিজ্ঞাপনকে প্রোমট করেন। অন্য মাধ্যম গুলির তুলনায় বর্তমানে ইনস্টাগ্রামেই বেশি সক্রিয় খাকেন সেলেবরা। ব্যকিক্রম নন বিরাটও।


বিরাট কোহলি তাঁর জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে একটি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ওয়ান এইট এ বিনিয়োগ করেছেন। যে ব্র্যান্ডের পুমার সঙ্গে কোলাবোরেশন রয়েছে।আইএসএলের ফ্র্য়াঞ্চাইজি এফসি গোয়ার কো-ওনার বিরাট কোহলি।বিরাট কোহলি একটা বড় অঙ্কের রোজগার করেন বিজ্ঞাপন থেকে।

বিরাট

ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যার নিরিখে এক নম্বরে রয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৮৫ মিলিয়ন। অন্যদিকে ইন্টার মায়ামি লিওনেল মেসি রয়েছেন দুই নম্বরে। তাঁর ৪৬১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। পতুর্গিজ মহাতারকা ইনস্টাগ্রাম পোস্টপিছু প্রায় ২৬ কোটি ৭৩ লক্ষ টাকা(ভারতীয় মুদ্রায়) পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+