রোহিত, রাহানে নাকি অন্য কেউ, দল বাছতে চিন্তায় বিরাট

সাড়ে সাত মাস পর ফের টেস্ট ক্রিকেটে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ২২ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নম্বর লেখা সাদা জার্সিতে দেখা যাবে বিরাট কোহলিদের।

সাড়ে সাত মাস পর ফের টেস্ট ক্রিকেটে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ২২ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নম্বর লেখা সাদা জার্সিতে দেখা যাবে বিরাট কোহলিদের। ম্যাচের ফল কী হবে, তা জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। ঠিক তখনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দল বাছতে ধর্মসঙ্কটে পড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের মধ্য়ে কাকে দলে রাখা যায়, তা নিয়ে ভাবনায় ভারতীয় টিম ম্যানেজমেন্টও।

রোহিত না রাহানে

রোহিত না রাহানে

ইংল্যান্ড বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক রোহিত শর্মা টেস্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের প্রথম ইনিংসে অর্ধ শতরান করেন। অন্যদিক ওই ম্য়াচেরই দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন অজিঙ্ক রাহানেও। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, হয় যে কোনও একজন নয় দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে বাইরে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দল সাজাতে পারে ভারত।

সুযোগ ঠিক কতটা

সুযোগ ঠিক কতটা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত চার বিশেষজ্ঞ বোলারকে খেলালে রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের মধ্যে যে কোনও একজনের নাম প্রথম একাদশে থাকতে পারে। সেক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে আছেন রাহানে। কিন্তু টিম ইন্ডিয়া পাঁচ বিশেষজ্ঞ বোলারকে খেলানোর দিকে ঝুঁকলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জন্য অন্তত এই টেস্টে জাতীয় দলের দরজা খুলবে না বলেই মনে করা হচ্ছে।

ওপেনে কে

ওপেনে কে

এখনও পর্যন্ত যা খবর, ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট ম্যাচে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে পারেন মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুল। তবে ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ বিহারীর অর্ধ শতরান, রাহুলের জন্য প্রতিযোগিতা বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞ বোলার

বিশেষজ্ঞ বোলার

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি ও ইশান্ত শর্মার জায়গা পাকা হলেও রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের মধ্যে কাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলানো হবে, তা এখনও ঠিক হয়নি।

 ছয় ও সাত

ছয় ও সাত

তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ নামতে পারেন ছয় নম্বরে। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+